ইংল্যান্ডকে ১৬৭ রানে বেঁধে রাখলেই ফাইনালে ভারত

টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।

Share:

নিজস্ব প্রতিনিধি: হার্দিক পাণ্ড্যয়ের বিধ্বংসী ব্যাটিংয়ের দৌলতে টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে বড়সড় রান সংগ্রহ করল টিম ইন্ডিয়া। ৩৩ বলে ৬৩ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেছেন। ২০ ওভারের শেষ ৬ উইকেট হারিয়ে রোহিত শর্মাদের সংগ্রহ ১৬৮ রান। ইংল্যান্ডকে ১৬৭ রানে বেঁধে রাখলেই আগামী রবিবার মেলবোর্নে বাবর আজমদের বিরুদ্ধে ফাইনালে মুখোমুখি হবে টিম ইন্ডিয়া।

এদিন টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার কে এল রাহুলকে প্যাভিলিয়নে ফেরত পাঠান ক্রিস ওয়াকোসে। মাত্র ৫ বলে ৫ রান করে ফেরেন ভারতের অন্যতম ব্যাটার। এর পরে অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি ইংল্যান্ডের বোলারদের আক্রমণ সামাল দেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন। ব্যক্তিগত ২৭ রানের মাথায় ক্রিস জর্ডানের বলে সাম কারানের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন ভারত অধিনায়ক। চার নম্বরে ব্যাট করতে নেমে সূর্যকুমার যাদব ঝড় তোলার চেষ্টা চালালেও বেশিক্ষণ ক্রিজে কাটাতে পারেননি। ১০ বলে ১৪ রান করে আদিল রশিদের বলে সাজঘরে ফেরেন তিনি।

এর পরে বিরাটের সঙ্গে জুটি বাঁধেন হার্দিক পাণ্ড্য। ইংল্যান্ডের বোলারদের নির্দয়ভাবে পেটাতে থাকেন দুজনে। ৪০ বলে ৬১ রান সংগ্রহ করেন। ১৮ ওভার শেষে ভারতের রান দাঁড়ায় ১৩৬। ফলে জল্পনা শুরু হয়, শেষ পর্যন্ত দেড়শো রানের গণ্ডি টপকাতে পারবে রোহিত শর্মারা। ১৯ তম ওভারে আরও বিধ্বংসী হয়ে ওঠেন হার্দিক। তাঁকে যোগ্য সঙ্গত করেন ঋষভ পন্থ। ওই ওভারে দুজনে মিলে সংগ্রহ করেন ২০ রান। হাতে ছয় উইকেট থাকায় শেষ ওভারে কত রান ওঠে সেদিকে তাকিয়ে ছিলেন সবাই। প্রথম দুই বলে দুই রান ওঠে। তৃতীয় বলে রান নিতে গিয়ে আউট হন পন্থ। চতুর্থ ও পঞ্চম বলে চার ও ছয় মারেন পাণ্ড্য। কিন্তু শেষ বলে চালিয়ে খেলতে গিয়ে হিট উইকেট হয়ে যান তিনি। নির্ধারিত ২০ ওভারে ১৬৮ রান সংগ্রহ করে টিম ইন্ডিয়া।  

কন্যায় সূর্য-বুধের মিলনে বুধাদিত্য রাজযোগের সৃষ্টি, মালামাল হবেন ৪ রাশির জাতকরা

যত্ন নিয়েও বারবার শুকিয়ে যাচ্ছে তুলসী গাছ? পরিবারের বড় বিপদ হওয়ার আগে সাবধান!

আজকের রাশিফল: কাছের মানুষকে বিশ্বাসের আগে সাবধান, ভাগ্যের দরজা খুলবে কার?

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন