ইতিহাস গড়ে টি টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে উঠল উগান্ডা

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী বছর জুনে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার মাটিতে বসতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর। শ্রেষ্ঠত্বের শিরোপার লড়াইয়ে মোট ২০টি দল প্রতিযোগিতায় অংশ নেবে। ইতিমধ্যেই ওই ২০ দেশ চূড়ান্ত হয়েছে। তার মধ্যে একটি দল এই প্রথম বিশ্বকাপের মূলপর্বে খেলবে। আর ওই দলটি হল উগান্ডা।  

বৃহস্পতিবার বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার পক্ষ থেকে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ২০ দলের নাম ঘোষণা করা হয়েছে। ওই ২০ দলের মধ্যে আগেই মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল ১২টি দেশ। ওই দেশগুলি হলো-অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, মার্কিন যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কা। বাছাই পর্ব থেকে মোট আটটি দেশ চূড়ান্ত পর্বে পৌঁছেছে। ওই আটটি দেশ হলো- কানাডা (আমেরিকা অঞ্চল), নেপাল এবং ওমান (এশিয়া), পাপুয়া নিউ গিনি (পূর্ব এশিয়া-প্যাসিফিক), আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড (ইউরোপ), নামিবিয়া ও উগান্ডা (আফ্রিকা)। একদিনের বিশ্বকাপের মতো টি টোয়েন্টি বিশ্বকাপেও খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি জিম্বাবোয়ে।

বিশ্বকাপের মূলপর্বে প্রথমবার খেলার যোগ্যতা অর্জন করে কার্যত ইতিহাস গড়েছে উগান্ডা। শেষ ম্যাচে কার্যত রুয়ান্ডাকে উরিয়ে দিয়েছেন উগান্ডার খেলোয়াড়রা। প্রথম ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারে ৬৫ রানে গুটিয়ে গিয়েছিল রুয়ান্ডার ইনিংস। ব্যাট করতে নেমে ৮.১ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় উগান্ডা। উল্লেখ্য, আগামী বছরের ৪ জুন শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর। চলবে ৩০ জুন পর্যন্ত।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি