জিম্বাবুয়ের কাছে হারার পরে ওয়েস্ট ইন্ডিজকে বড় শাস্তি আইসিসির

ধীর গতিতে বল করার জন্য শই হোপদের ম্যাচ ফি'র ৬০ শতাংশ কেটে নেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্বল জিম্বাবুয়ের কাছে হেরে যাওয়ায় আসন্ন বিশ্বকাপের মূল পর্বে খেলা কঠিন হয়ে দাঁড়িয়েছে শাই হোপ-নিকোলাস পুরানদের কাছে। আর তার ওপরে আইসিসির শাস্তির মুখে পড়তে হয়েছে প্রাক্তন বিশ্বজয়ীদের। শনিবার জিম্বাবুয়ের বিরুদ্ধে স্লো ওভার রেটের কারণে শাই হোপদের ৬০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। রবিবার আইসিসি’র পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে ওয়েস্ট ইন্ডিজকে শাস্তি দেওয়ার কথা জানানো হয়েছে।

শনিবার হারারেতে প্রথমে টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। ৪৯.৫ ওভারে ২৬৮ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। কিন্তু মাঠে থাকা দুই আম্পায়ার সাম নোগাজস্কি ও রবীন্দ্র উইমালাসারি, তৃতীয় আম্পায়ার রোলান্ড ব্ল্যাক এবং চতুর্থ আম্পায়ার আলাউদিয়েন পালেকর শাই হোপের দলের বিরুদ্ধে স্লো ওভার রেটের অভিযোগ আনেন। নির্ধারিত সময়ের মধ্যে জেসন হোল্ডাররা তিন ওভার কম বল করেছেন বলে ম্যাচ রেফারি মহম্মদ জাভেদের কাছে অভিযোগ জানান।

ওই অভিযোগ খতিয়ে দেখে নির্ধারিত সময়ে তিন ওভার বল করার জন্য শাই হোপদেরর ম্যাচ ফি’র ৬০ শতাংশ জরিমানা করার সিদ্ধান্ত নেন ম্যাচ রেফারি। আইসিসি’র নিয়মানুযায়ী, স্লো  ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করার বিধান রয়েছে।আইসিসি’র পক্ষ থেলকে জানানো হয়েছে, স্লো ওভার রেটের অভিযোগ ম্যাচ রেফারির কাছে স্বীকার করেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। ফলে আনুষ্ঠানিক কোনও শুনানির প্রয়োজন হয়নি।

 

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা