২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় ক্যারেবিয়ানদের

Share:

নিজস্ব প্রতিনিধি : অস্ট্রেলিয়াকে মাত্র আট রানে হারিয়ে ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ। শামার জোসেফের দুর্ধর্ষ বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারল না টিম অস্ট্রেলিয়া। সাত উইকেট নেন এই বোলার।

প্রথম ইনিংসে ৩১১ রান করে প্রথমে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৯ উইকেটে ২৮৯ রান তুলে ডিক্লিয়ার ঘোষণা করে। এরপর দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ১৯৩ রানে অল আউট হয়ে গেলে অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২১৬ রান। অস্ট্রেলিয়া সেই লক্ষ্যমাত্রায় পৌঁছোতে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে তোলে দুই ৬২ রান। তখনও অস্ট্রেলিয়া অ্যাডভান্টেজ পজিশনেই ছিল। কিন্তু চতুর্থ দিনের শুরু থেকে ধারাবাহিক উইকেট পতন হতে শুরু করে। শামার জোসেফের সামনে দাঁড়াতেই পারল না অস্ট্রেলিয়ার একাধিক ব্যাটসম্যান। জয়ের জন্য অস্ট্রেলিয়ার যখন প্রয়োজন ছিল ২৯ রান, তখন ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল দুই উইকেট। শেষের দুটি উইকেটও নিয়ে নেন শামার জোসেফ। ৯১ রানে নটআউট থাকলেও অস্ট্রেলিয়াকে জয়ের স্বাদ পাইয়ে দিতে ব্যর্থ হয় স্টিভেন স্মিথ।

২৭ বছর আগে অস্ট্রেলিয়ার মাটিতে শেষবার টেস্ট জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। অ্যামব্রোজ ও কার্টনি ওয়ালসের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারল না ক্যারেবিয়ানরা। ১৯৯৭ সালে যখন এই ঘটনা ঘটেছিল, তখন এদিনের ম্যাচের নায়ক শামার জোসেফের জন্ম হয়নি। তবে এদিনের এই জয় দেখে আবেগ ধরে রাখতে পারলেন না ধারাভাষ্যকার হিসাবে থাকা কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারা। ওয়েস্ট ইন্ডিজের জয় দেখে আবেগে কেঁদেই ফেললেন তিনি।

 

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

চিনে জুতো তৈরির কারখানায় বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু ২৮ শ্রমিকের

মার্কিন হামলার ভয়ে যুদ্ধবিমানের পাহারায় খামেইনির কফিন নিয়ে যাওয়া হল মাশহাদে

একইসঙ্গে তিন হাসপাতালে চাকরি! ঘুষ নিতে গিয়ে পাকড়াও চিকি‍ৎসকের কীর্তি ফাঁস

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

প্রতি ৫ জনের একজন আক্রান্ত হবেন ক্যানসারে, ভয়াবহ সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

রাজ্যসভার ভোটের মুখেই বিজেপিতে নাম লেখালেন সুখেন্দু-সুস্মিতারা

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?

বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা

২৩ বছরের বান্ধবীকে নিয়ে হোটেলে উনিশের যুবক, পরদিন উদ্ধার নিথর দেহ