‘টিমকে কেন ভাল করতে পারছেন না’, মমতার প্রশ্নের মুখে ইস্টবেঙ্গল কর্তারা

Share:

নিজস্ব প্রতিনিধি: বহু দিন ধরে লিগ টেবিলের শেষে পড়ে রয়েছে ইস্টবেঙ্গল। যতই দাম দিয়ে ফুটবলার আনা হোক না কেন কিছুতেই দিন ফেরানো যাচ্ছে না এই ক্লাবের।

এবার এই নিয়ে ইস্টবেঙ্গল দলের কর্তাদের প্রশ্ন করলেন মমতা। ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ উপলক্ষ্যে নির্মিত তথ্যচিত্রের উদ্বোধনে আসার সময় হঠাৎ ক্লাব কর্তাদের প্রশ্ন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তিনি বলেন, “আপনারা টিমটা কেন ভাল করে করছেন না?”

বৃহস্পতিবার রবীন্দ্র সদন চত্বরে সন্ধেবেলা যখন মুখ্যমন্ত্রী ‘শতবর্ষে ইস্টবেঙ্গল’ শীর্ষক তথ্যচিত্রটি উদ্বোধন করলেন, তার পরপরই মঞ্চ থেকে তিনি বলেন, “বাংলার সব ক্লাব এখন আইএসএল খেলছে। মোহনবাগান তো দারুণ টিম বানিয়েছে। কিন্তু ইস্টবেঙ্গল কেন যে ভাল করে টিমটা করছে না। ভাল খেলতে গেলে তো ভাল টিম দরকার। আমি গাড়িতে আসতে আসতে এই কথাটা কর্তাদের জিজ্ঞেসও করলাম।”

চলতি মরশুমে কোনও টুর্নামেন্টেই সাফল্য পায়নি ইস্টবেঙ্গলের সিনিয়র দল। আইএসএল-এর পয়েন্ট তালিকায় শেষ করেছে ৯ নম্বরে। কেরালার কাছে হেরে ছিটকে গিয়েছে সুপার কাপ থেকেও। এখনও পর্যন্ত এই মরশুমে ট্রফিহীন লাল-হলুদ ব্রিগেড।

তবে এরই মাঝে সমর্থকদের সান্ত্বনা দিয়েছে মহিলা দল। ইন্ডিয়ান উইমেন লিগ (IWL) চ্যাম্পিয়ন হয়ে বাংলার মুখ উজ্জ্বল করেছেন তাঁরা। এই টুর্নামেন্টে প্রথম বারের জন্য অংশ নিয়েছিল ইস্টবেঙ্গলের মহিলা দল। প্রথম সুযোগেই বাজিমাত করেছেন সৌম্যা-এলশাদাইরা। তাঁদের সাফল্যকে স্বীকৃতি দিতে এদিন চ্যাম্পিয়ন দলকে উৎসাহ দিলেন মুখ্যমন্ত্রী। তুলে দিলেন ট্রফিও।

তবু মমতার আক্ষেপ ইস্টবেঙ্গলের দল নিয়ে। ক্ষোভের সুরে দলের বিনিয়োগকারীদের উদ্দেশে বলেন, “আমার একটা ক্ষোভ আছে। ক্ষোভ বলব না ঠিক। শুধু টাকা ঢাললেই তো আর ভাল দল হয় না, খুঁজে বার করুন। বাংলার গ্রামে গ্রামে গেলেই ফুটবল খেলোয়াড়দের পাওয়া যায়। আমি যদি খেলতে পারি, বাকিরা পারে না?”

পরিশেষে ক্লাবকর্তা এবং বিনিয়োগকারীদের একপ্রকার পরামর্শ দিয়ে মমতা বলেন, তাঁরা যেন বুদ্ধিটা খরচ করেন। মোহনবাগান এ ব্যাপারে যথেষ্ট চালু। যে কারণে বাছাই করে খেলোয়াড় নিয়েই চ্যাম্পিয়ন হয়ে গেছে। এখন ইস্টবেঙ্গল মুখ্যমন্ত্রীর বাতলে দেওয়া উপায় ধরে কতদূর কী করতে পারে সেটাই দেখার।

ভাণ্ডারার পর প্লাস্টিকে ভরল শ্রাবণী মেলার চত্বর, ঝাঁটা হাতে পরিচ্ছন্নতার বার্তা পুলিশের

ধর্ষণ মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ‘তহেলকা’র প্রতিষ্ঠাতা তরুণ তেজপালের

কোটি টাকার ঋণ পরিশোধ করতে ‘বি গ্রেড’ ছবিতে অভিনয়, অতীত নিয়ে বিস্ফোরক বাঙালি অভিনেত্রী

গাছ থেকে ঝুলছে যুবকের দেহ, খুন না আত্মহত্যা, চাঞ্চল্য বালুরঘাটে

কলকাতা বিমানবন্দরে উদ্ধার কোটি টাকার সোনার গহনা, হিরের আংটি, গ্রেফতার ১

ডিভাইডারে ধাক্কা গাড়ির, দুর্ঘটনায় নিহত আতিক আহমেদের ছেলে আবান

প্লাস্টারের ব্যবস্থা নেই, ভাঙা পায়ে কার্ডবোর্ড বেঁধে চিকিৎসা সরকারি হাসপাতালে! কোথায় ঘটল?   

দক্ষিণ লেবাননে বিস্ফোরণে নিহত ২ ইজরায়েলি সেনা , আহত ৪

শিল্পবান্ধব পরিবেশ তৈরি-ই লক্ষ্য, বিনিয়োগ টানতে বড় বার্তা শুভেন্দুর

জেল ভেঙে ইমরান খানকে বের করে আনতে বড় পরিকল্পনা, ইসলামাবাদ অবরুদ্ধের ডাক

অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৬, আহত একাধিক

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ভাবনায় বাংলার দুই শিল্প! চলতি মাসেই বঙ্গ সফরে নির্মলা, জানালেন শুভেন্দু

একাধিক টেবিল ফ্যান চালিয়ে শুকানো হচ্ছে লখনউ-কানপুর এক্সপ্রেসওয়ে, ভাইরাল ভিডিও