চা-সুন্দরী প্রকল্পে বরাদ্দ ২০০ কোটি টাকা, লাভবান হবেন ২০ হাজার শ্রমিক

জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলার ২০ হাজার চা শ্রমিকের জন্য বাড়ি তৈরি করতে ২০০ কোটি টাকা বরাদ্দ হল চা-সুন্দরী প্রকল্পে।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি কথা দিলে সেই কথা রাখেন। তিনি এমন কোনও কথা দেন না, যে কথা তিনি রাখতে পারবেন না। তিনি জানিয়েছিলেন, বাংলার(Bengal) চা শ্রমিকদের জন্য তিনি বাড়ি বানিয়ে দেবেন। সেই কথা রাখতেই তিনি চালু করেন ‘চা-সুন্দরী’ প্রকল্প(Cha Sundari Project)। এবার সেই প্রকল্পের মাধ্যমে উত্তরবঙ্গের দুটি জেলার ২০ হাজার চা শ্রমিককে(Tea Garden Workers) বাড়ি তৈরি করার টাকা তুলে দিতে চলেছে তাঁর সরকার। এর জন্য বরাদ্দ হয়েছে ২০০ কোটি টাকা। নজরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) এবং ‘চা-সুন্দরী’ প্রকল্প। নবান্ন সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ি(Jalpaiguri District) এবং আলিপুরদুয়ার(Alipurduyar District) এই দুই জেলার ২০ হাজার চা শ্রমিকের জন্যই ‘চা-সুন্দরী’ প্রকল্পের মাধ্যমে ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পরবর্তীকালে এই প্রকল্পের মাধ্যমে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলার চা শ্রমিকদের জন্য বাড়ি তৈরির টাকা দেওয়া হবে।

তবে এই চা-সুন্দরী প্রকল্পে চা শ্রমিকদের বাড়ি নির্মাণের জন্য টাকা পাওয়ার ক্ষেত্রে শর্তও থাকছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকার যে সব চা-শ্রমিকদের জমির পাট্টা দিয়েছে, কেবলমাত্র তাঁরাই এই প্রকল্পের মাধ্যমে বাড়ি তৈরির টাকা পাবেন। প্রত্যেকে ১ লক্ষ ২০ হাজার টাকা করে পাবেন বাড়ি তৈরির জন্য। রাজ্যের আবাসন দফতরের ‘চা-সুন্দরী’ প্রকল্পের রূপায়ণের দায়িত্বে অবশ্য থাকছে রাজ্যের পঞ্চায়েত দফতর। তাঁরাই চা শ্রমিকদের ৩ ধাপে এই ১ লক্ষ টাকা করে দেবেন। সরকারি ভাবে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই দুই জেলায় চা শ্রমিকদের সংখ্যা আড়াই লক্ষের মতো। তার মধ্যে প্রথম দফায় ২০ হাজার শ্রমিক এই প্রকল্পের মাধ্যমে টাকা পেতে চলেছেন। ৩ ধাপে টাকা পাওয়ার মধ্যে প্রতিটি ধাপে তাঁরা ৪০ হাজার টাকা করে পাবেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের লক্ষ্য পাহাড় ও ডুয়ার্সের সব চা বাগানের শ্রমিকদের মাথায় পাকা ছাদ তৈরি করে দেওয়া। কিন্তু যে সব চা-শ্রমিকদের নিজস্ব জমি নেই তাঁদের এই প্রকল্পের মাধ্যমে সরকারি অর্থ তুলে দেওয়া সম্ভব নয়। সেই কারণেই সরকার সিদ্ধান্ত নিয়েছে, শুধুমাত্র যে সব চা-শ্রমিকদের রাজ্যের তরফে জমির পাট্টা দেওয়া হচ্ছে, তাঁদের হাতেই চা-সুন্দরী প্রকল্পের মাধ্যমে বাড়ি তৈরির টাকা দেওয়া হবে। পরবর্তীকালে পাহাড় ও ডুয়ার্সের সব চা-বাগান শ্রমিকদের জমির পাট্টা প্রদানের পাশাপাশি তাঁদের বাড়ি তৈরির জন্য টাকা দেবে রাজ্য সরকার।

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের