এই মুহূর্তে

মুখ্যমন্ত্রীর নির্দেশে সমীক্ষায় চিহ্নিত ‘ভীষণভাবে ক্ষতিগ্রস্থ’ রাজ্যের ৩১টি সেতু

Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের সর্বত্র সেতুগুলির কী পরিস্থিতি, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই নির্দেশ অনুযায়ী রাজ্যজুড়ে সেতুর স্বাস্থ্য পরীক্ষার কাজ শুরু করেছিল পূর্ত দফতর(PWD Department)। সম্প্রতি এই সমীক্ষার(Survey) প্রাথমিক রিপোর্ট জমা পড়েছে দফতরের পদস্থ কর্তাদের কাছে। সেই রিপোর্ট অনুযায়ী সারা রাজ্যের মোট ৩১টি সেতুকে ‘ভীষণভাবে ক্ষতিগ্রস্ত’(31 Bridges Severely Damaged) বলে চিহ্নিত করা হয়েছে। তবে এই সেতুগুলির সংস্কারের ক্ষেত্রে কী পদক্ষেপ নেওয়া হবে, তা ফের একবার পরিদর্শনের পরেই চূড়ান্ত হবে বলেই সূত্রের খবর। পদস্থ কর্তারা খতিয়ে দেখবেন কোন সেতুতে কী ধরনের সমস্যা রয়েছে, ভারবহন ক্ষমতা কেমন রয়েছে ইত্যাদি। পুনরায় যাচাই করার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেই সূত্রের খবর।  

আরও পড়ুন, মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরে জমি ফেরত পেতে আশাবাদী জমিহারারা

রাজ্যের জেলায় জেলায় পূর্ত দফতরের রক্ষণাবেক্ষণে থাকা মোট ২০৮৯টি সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তাতে ৩১টি সেতুকে ‘ভীষণভাবে ক্ষতিগ্রস্ত’ হিসাবে চিহ্নিত করার পাশাপাশি ১৮২টি সেতুকে ‘অল্প ক্ষতিগ্রস্ত’ বলেও চিহ্নিত করা হয়েছে বলে সূত্রের খবর। প্রসঙ্গত, ১৫ সেপ্টেম্বরের মধ্যে এই স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট জমা পড়ার কথা ছিল। গত ২৩ অক্টোবর রাজ্যের পূর্ত মন্ত্রী পুলক রায়ের উপস্থিতিতে একটি বৈঠক হয় নবান্নে। পুজোর আগে জমা পড়া এই রিপোর্ট নিয়ে আগেই দফতরের আধিকারিকরা প্রাথমিক আলোচনা করেছিলেন। ২৩ অক্টোবরের বৈঠকে ৩১টি ‘ভীষণভাবে ক্ষতিগ্রস্ত’ সেতুর পুনরায় সমীক্ষার প্রয়োজন বলে উল্লেখ করা হয়।  

আরও পড়ুন, ‘বিচারের নামে ৪.৭৫ টাকা তুলেছে, ওরা কি Notorious Criminal নয়’, প্রশ্ন শ্রীশদের

রাজ্যের পূর্ত দফতরের আধিকারিকদের দাবি, ডিভিসি জল ছাড়ার কারণে প্রবল বন্যার সম্মুখীন হয়েছে বাংলা(Bengal)। তার কিছুদিন পরেই ধেয়ে এসেছে ঘূর্ণিঝড় ‘ডানা’। ফলে ফের একবার পরিদর্শনের প্রয়োজন আছে। সেই কারণেই এবারের চূড়ান্ত পরীক্ষার পরেই সেতুগুলির মধ্যে কোনটির কী কাজ হবে, তা সুনির্দিষ্টভাবে বলা সম্ভব হবে। প্রসঙ্গত, প্রাকৃতিক দুর্যোগের কারণে শুক্রবার ডানা পরবর্তী পর্যালোচনা বৈঠকে সেতুগুলির ফের একবার স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রীও। একই সঙ্গে জানা গিয়েছে, যে ৩১টি সেতুকে ভীষণভাবে ক্ষতিগ্রস্থ বলে চিহ্নিত করা হয়েছে, সেগুলির ক্ষেত্রে রাজ্য সরকার প্রয়োজনে নতুন সেতু গড়ার পথে হাঁটতে পারে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

উত্তরবঙ্গের ৪ জেলায় প্রজাতন্ত্র দিবসের সকালে কুয়াশার হলুদ সর্তকতা জারি

‘যা লাগে বেছে নিন’, ট্রাঙ্ক ভর্তি নথি কাঁধে নিয়ে কমিশনের দরজায় নন্দীগ্রামের বাসিন্দা

ময়নাতদন্তের রিপোর্ট মানতে নারাজ আলাউদ্দিনের পরিবার, কী বলছে বেলডাঙার পুলিশ?‌

গাছের কুল পাড়া নিয়ে বিবাদ, গুলি চালানোর অভিযোগ কুলতলিতে, আহত ২

রেষারেষিতে ভয়াবহ দুর্ঘটনা! যাত্রিবাহী বাস উল্টে মৃত ১, আহত ৩০

নন্দীগ্রামে সমবায় সমিতির নির্বাচনে উড়ল সবুজ আবির, ব্যাপক জয় তৃণমূলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ