আসানসোলে তিন জনের মৃত্যুর ঘটনায় সস্ত্রীক জিতেন্দ্রর বিরুদ্ধে অভিযোগ, গ্রেফতার পাঁচ

শুভেন্দু অধিকারীর কম্বল বিলির কর্মসূচিতে পদপিষ্ট (Stampede) হয়ে তিন জনের মৃত্যুর (Death) ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার (Arrest) করল পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) কম্বল (Blanket) বিলির কর্মসূচিতে পদপিষ্ট (Stampede) হয়ে তিন জনের মৃত্যুর (Death) ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার (Arrest) করল পুলিশ (Police)। ধৃতরা কর্মসূচির আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে। পাশাপাশি আসানসোল উত্তর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি এবং তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারি-সহ বেশ কয়েক জনের বিরুদ্ধে।

পুলিশ সূত্রে খবর, আসানসোলে বিরোধী দলনেতার কম্বল বিলির কর্মসূচিতে তিন জনের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। মৃত ঝালি বাউরি (৫৫)-র ছেলে সুখেন বাউরির অভিযোগের ভিত্তিতে ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪, ৩০৮ ধারায় মামলা দায়ের করা হয়েছে। যদিও অভিযোগপত্রে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম নেই। আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার সুধীরকুমার নীলকণ্ঠম এই গ্রেফতারি প্রসঙ্গে জানান, ধৃতদের শুক্রবার আসানসোল আদালতে পেশ করা হবে। আদালতে তুলে অভিযুক্তদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। পাশাপাশি কী ভাবে এই ঘটনা ঘটল তার তদন্ত শুরু করা হয়েছে বলে জানান তিনি। ডিসি ওয়েস্ট অভিষেক মোদির তত্ত্বাবধানে তিন জনের মৃত্যুর ঘটনার তদন্ত চলছে।

প্রসঙ্গত বুধবার সন্ধ্যায় আসানসোল পুরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডে বিজেপির কাউন্সিলর চৈতালি তেওয়ারির উদ্যোগে শিবচর্চা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। অনুষ্ঠান থেকে কম্বল বিতরণ করেন রাজ্যের বিরোধী দলনেতা। সেই কর্মসূচিতে গিয়ে পদপিষ্ট (Stampede) হয়ে মৃত্যু হয় এক শিশু সহ তিন জনের। মৃতদের নাম যথাক্রমে প্রীতি সিং (১২), চাঁদমনি দেবী (৪৫) ও ঝালি বাউড়ি (৬০)। ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। আসানসোল পুলিশের তরফে জানানো হয়েছে, এই সভা করার জন্য বিজেপির তরফে কোনও অনুমতি নেওয়া হয়নি পুলিশের কাছ থেকে। বুধবার ঘটনার পরেই রাতে হাসপাতালে পৌঁছন পুলিশ সুপার সুধীর কুমার নীলকান্তম। আহতদের সঙ্গে দেখা করেন তিনি। এদিকে এই ঘটনায় বিজেপির তরফে দাবি করা হয়েছে, পুলিশের অনুমতি ছিল এই কর্মসূচিতে।

অন্যদিকে মৃতদের পরিবারকে অর্থনৈতিক সহযোগিতা করেছে রাজ্য সরকার। মৃতদের পরিবারের হাতে ২ লাখ টাকা এবং আহতদের পরিবারের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়েছে। রাজ্যের ক্ষুদ্র এবং কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বৃহস্পতিবার চেক তুলে দেন।

Motorola Edge 70-এ বিশাল ছাড়, ৭,০০০ টাকা পর্যন্ত কমে মিলবে এই স্মার্টফোন  

রথযাত্রার সমাপ্তিতে মিষ্টিমুখ! জেনে নিন ‘রসগোল্লা দিবস’ শুরুর ইতিহাস

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

দ্রুত সেরে নিন কাজ, জেনে নিন অগস্টে কতদিন বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক?

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

প্রবীণদের জন্য পোস্ট অফিসের দুর্দান্ত স্কিম ,ঘরে বসেই বছরে আয় করুন ২,৪৬,০০০ টাকা!

হাতিকে খাওয়াতে গিয়ে বেঘোরে প্রাণ হারালেন অটো চালক

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা

৪৪ কোটি মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন মালিতে অপহৃত ভারতীয় বংশোদ্ভূত হিরে ব্যবসায়ী

চোখের পলকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লোহার পাত, জখম ৭ যাত্রী, ভয়ঙ্কর ঘটনা বহরমপুর স্টেশনে