পঞ্চায়েত ভোটে নির্দল হয়ে দাঁড়ানোয় ৫৬ জনকে সাসপেন্ড তৃণমূলের

দলবিরোধী কাজের অভিযোগে তাঁদেরকে সাসপেন্ড করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত ভোটে দলের নির্দেশ না মেনে যারা কাজ করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার দলীয় নির্দেশ উপেক্ষা করে নিজেরা নির্দল হয়ে ভোটে দাঁড়ানোয় ৫৬ জন নেতা কর্মীকে সাসপেন্ড করল জোড়াফুল শিবির। দলবিরোধী কাজের অভিযোগে তাঁদেরকে সাসপেন্ড করা হয়েছে।

তৃণমূল সূত্রে খবর, পঞ্চায়েত ভোটে দলের প্রার্থীকে না মেনে নিজেরা নির্দলে ভোটে দাঁড়ানোয় এখনও পর্যন্ত রাজ্যজুড়ে ৫৬ জন নেতা কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। এই ৫৬ জনের মধ্যে নদিয়া জেলার রয়েছে ২১ জন। দক্ষিণ দিনাজপুর জেলার রয়েছে ১৭ জন এবং মুর্শিদাবাদ জেলার রয়েছে ১০ জন। বাকিরা রাজ্যের বিভিন্ন জেলার। তৃণমূল সূত্রের খবর, দলীয় নির্দেশ অমান্য করায় সাসপেন্ড করা শুরু হয়েছে, পঞ্চায়েত ভোটের প্রাক্কালে সাসপেন্ড হওয়া নেতা কর্মীর সংখ্যা আরও বাড়বে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য এর আগে দলের নিয়ম শৃঙ্খলার তোয়াক্কা না করে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে যারা নির্দল প্রার্থী দিয়েছেন তাদেরকে হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত ১৬ জুন নামখানায় ইন্দিরা ময়দানে তৃণমূলে নবজোয়ার যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড বলেন, ‘কোথাও কোথাও নির্দল হয়ে যদি দাঁড়িয়ে থাকে, তাদের উদ্দেশ্য নিয়ে বলছি, যারা বেইমানি করছে তাদের দলে নেওয়া হবে না৷ দলের শৃঙ্খলার উপরে আপনিও নন, আমিও নই।’

স্বাধীনতা দিবসে রক্তাক্ত গুরাপ, সাপের মতো এঁকেবেঁকে বাইক স্টান্ট করতে গিয়ে নিহত যুবক

স্বাধীনতা দিবসের প্রস্তুতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত শিক্ষক, আহত ৩ পড়ুয়া

৫০ বছরের ‘দুঃশাসনের’ অধ্যায় শেষ! পালাবদলের পর স্বাধীনতা দিবসে দিলীপের বিস্ফোরক দাবি

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

১১ বছর ধরে হাঁটুর বয়সী যুবতীর সঙ্গে প্রেম, তৃতীয় বিয়ে কবে করছেন অনুরাগ কাশ্যপ?

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২০, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

টুলুর ‘সাম্রাজ্য’-এর নেপথ্যে কারা? অনুব্রতের দেহরক্ষীর বাড়িতে তল্লাশি পুলিশের

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

‘পশ্চিমবঙ্গকে ভারতসেরা করতে হবে,’ স্বাধীনতা দিবসে রেড রোডে সংকল্প শুভেন্দুর

২০৩৬-এ ভারতে অলিম্পিক, ‘জেন আলফা’র মন জয়ে বড় ঘোষণা মোদির

হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ ঘোষণার হুমকি ট্রাম্পের