লক্ষ্মীপুজোয় ধর্ষিত কিশোরী, ফের শিরোনামে মুর্শিদাবাদ

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের একবার গণধর্ষণের অভিযোগ উঠল পশ্চিমবঙ্গে। এবার স্থান মুর্শিদাবাদ। সাম্প্রতিক সময়ে ধর্ষণকাণ্ডে দু’বার উঠে এল মুর্শিদাবাদের নাম। লক্ষ্মী পুজোর দিন অষ্টম শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ওই ছাত্রী তালিবপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব গ্রাম দক্ষিণ পাড়ার অধিবাসী। মুর্শিদাবাদের সালার ক্যানেলের পাশে ওই গণধর্ষণের ঘটনা ঘটে। ইতিমধ্যেই পুলিশের কাছে এই বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনায় জড়িত থাকা পাঁচ জনের বিরুদ্ধে। অভিযোগ পেয়েই তদন্তে নেমেছে পুলিশ। ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। আরও তিন জনের খোঁজে চলছে চিরুণি তল্লাশি। এলাকাতেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । তবে এখনও পর্যন্ত ওই তিনজনের কোনও সন্ধান পাওয়া যায়নি।

জানা গিয়েছে, এক বন্ধুর সঙ্গে রেস্তোরাঁয় খাবার খেয়ে বাড়ি ফিরছিল কিশোরী। সেই সময় গণধর্ষণের শিকার হতে হয় তাকে। রেস্তোরাঁ থেকে ফেরার পথে পাঁচজন ক্যানেলের ধারে কিশোরীর পথ আটকে দাঁড়ায়। তার সঙ্গে থাকা ছেলেটি প্রতিবাদ করার চেষ্টা করলে তাকে বেধড়ক মারধর করা হয়। এরপর কিশোরীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। অভিযুক্তরা বেধড়ক মারধর করার পর কিশোর ওখান থেকে পালিয়ে যায়। তারপর সে গিয়ে কিশোরীর বাড়িতে খবর দেয়। খবর পেয়ে তার পরিবারের লোকজন পুলিশে অভিযোগ জানায়। অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে পুলিশ। তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়ে ওই নাবালিকাকে উদ্ধার করে। এই ঘটনায় আপাতত সালার পুলিশ তদন্ত চালাচ্ছে। পাশাপাশি অভিযুক্তদের খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে।

দিন কয়েক আগেই মুর্শিদাবাদের বহরমপুরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। সেটা ছিল দুর্গা পুজোর নবমীর রাত। মেয়েটি অভিযোগ করে যে তার প্রেমিক তাকে প্যান্ডেল ঘোরানোর অছিলায় নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল আরও কয়েকজন। তারা সকলে মিলে কিশোরীকে গণধর্ষণ করে। এই ঘটনায় তিন যুবককে আটক করে পুলিশ।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর