কচ্ছপের মাংস খেয়ে মৃত প্রৌঢ়, হাসপাতালে ভর্তি পরিবারের ৬ সদস্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ- বাড়িতে আনা হয়েছিল কচ্ছপের মাংস। সেই মাংসের সাথে খিচুড়ি খেয়েছিল গোটা পরিবার। আর সেই মাংসের স্বাদই কাল হয়ে দাঁড়ালো বীরভূমের এই পরিবারের ওপর। মৃত্যুর কোলে ঢোলে পড়েন এক প্রৌঢ়। সেই সঙ্গে হাসপাতালের ভর্তি হয়েছে পরিবারের ৬ সদস্য।

মৃত ব্যক্তির নাম স্বাধীন বাগদি। বয়স ৪৮ বছর। তিনি বীরভূমের কাঁকড়তলা থানার বাসিন্দা। খাদ্যে বিষক্রিয়া-সহ একাধিক শারীরিক সমস্যার কারণে তার মৃত্যু হয়েছে বলে খবর। বাকিদের দুবরাজপুর, খয়রাশোল, সিউড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুবরাজপুর হাসপাতালে ভর্তি রয়েছেন মৃতের স্ত্রী মটরা বাগদি ও আত্মীয় ভুবন বাগদি ও পটা বাগদি। তাছাড়াও স্থানীয় হাসপাতালে ভর্তি আরও তিনজন।

পরিবার সূত্রে খবর, দুই-তিন আগে একই পরিবারের সদস্যরা রাতে কচ্ছপের মাংসের সঙ্গে খিচুড়ি খায়। তারপরই সেই দিন রাত থেকেই তাদের প্রত্যেকের বমি, মলত্যাগের উপসর্গ দেখা দেয়। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে স্বাধীন ও মটরা বাগদির শারীরিক অবস্থার অবনতি হলে সিউড়ি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে স্বাধীনবাবুর শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকলে শুক্রবার রাতে তাঁকে বর্ধমান মেডিক্যাল হাসপাতালে রেফার করা হয়। সেখানেই শনিবার সকালে মৃত্যু হয় তার।

ব্লক স্বাস্থ্য আধিকারিক সব্যসাচী রায়ের জানান, এই মৃত্যুর কারণ শুধু খাদ্যে বিষক্রিয়া নয়, অন্যান্য শারীরিক অসুবিধার জেরে তার মৃত্যু হয়েছে। তিনি আরও জানিয়েছন, বাকিদের মধ্যে তিনজনের অবস্থা এখন স্থিতিশীল। তাঁদের ছেড়ে দেওয়া হবে। বাকিরা দুবরাজপুর হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যেকই বিপদমুক্ত। গ্রামের আর কেউ অসুস্থ হয়েছেন কি না, তা খতিয়ে দেখা হবে বলে জানান সব্যসাচী রায়।

কানাডায় অ্যামি ভির্কের গাড়িকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন গায়ক

খাবারের পর এবার ওষুধের দোকানে অভিযান, দুর্গাপুজোর আগে কড়া নজরদারি প্রশাসনের

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

নেপালের বন্যায় মালিক নিখোঁজ, ধ্বংসস্তূপে একা পোষ্য! বুকে টেনে নিতে মরিয়া পশুপ্রেমী অর্চনা

‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

স্বাদে গন্ধে অতুলনীয়! বানিয়ে ফেলুন কলকাতার বিখ্যাত ভেজিটেবল চপ

অনুব্রতদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, শুভেন্দুর দরবারে পূর্ণদাস বাউল

দিল্লির ওখলায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ৪

বাগবাজার সার্বজনীনের পুজো হবে? কলকাতা হাইকোর্টের রায়ের অপেক্ষায় উদ্যোক্তারা

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ব্যাঙ্কের সিন্দুকে রাখা ১৮ কোটির জাল নোট! PNB ম্যানেজারকে গ্রেফতার করল NIA

অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে সাউথ সিটি সহ একাধিক শপিং মলে অভিযান দমকলের

যাদবপুর কাণ্ডের জের সরিয়ে দেওয়া হল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ফাইন্যান্স অফিসারকে