মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য, বিঁধলেন অভিষেক

দিলীপ ঘোষ একটি অনুষ্ঠানে নিজের বক্তব্য পেশ করতে গিয়ে বলেছিলেন বেফাঁস কথা। রুচিহীনতার পরিচয় দিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রীর পরিচয় নিয়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রীর (CM) উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেছেন বিজেপির (BJP) সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (DILIP GHOSH)। এমনটাই অভিযোগ করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (ABHISHEK BANERJEE)। কথা বলার ক্ষেত্রে লাগাম টানতে বলে করলেন ট্যুইট। ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী (PM) এবং দিলীপ ঘোষকে আক্রমণ করে। তুললেন ‘বিজেপির রুচি’ নিয়েও প্রশ্ন। দিলেন কড়া হুঁশিয়ারি।

তৃণমূলের জনপ্রিয় স্লোগান ‘ঘরের মেয়ে’। তৃণমূল সুপ্রিমো বলে থাকেন তিনি বাংলার মেয়ে। শুধু তাই নয়, তিনি বলেন তিনি যেখানেই যান, আপন করে নেন সেই জায়গাকেই। ভাবেন সেখানের ঘরের মেয়ে তিনি। গোয়াতে গিয়েও বলেছিলেন, তিনি গোয়ার মেয়ে। বোঝাতে চেয়েছিলেন, তাঁর কাছে সবাই আপন। তিনি কাছের মানুষ হয়েই কাজ করতে চান। আর তাঁর এই বক্তব্যকেই রুচিহীন ভাষায় কটাক্ষ করেছিলেন দিলীপ ঘোষ। 

সম্প্রতি দিলীপ ঘোষ একটি অনুষ্ঠানে নিজের বক্তব্য পেশ করতে গিয়ে বলেছিলেন বেফাঁস কথা। রুচিহীনতার পরিচয় দিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর পরিচয় নিয়ে। এই কটাক্ষের কারণ ‘ঘরের মেয়ে’ স্লোগান। যা নিয়ে রাজনৈতিক শিবিরে শুরু হয়েছে জোর সমালোচনা।

বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী ও দিলীপ ঘোষকে ট্যুইট (TWEET) করে লিখেছেন, প্রধানমন্ত্রীর উচিৎ এই ধরণের বেফাঁস মন্তব্যে লাগাম দেওয়া। দিলীপ ঘোষের বক্তব্য তুলে ধরে অভিষেক নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে লেখেন, এটাই কি একজন মহিলা মুখ্যমন্ত্রীর সম্পর্কে বিজেপি নেতার ভাষা?’ তাঁর বিস্ফোরক ট্যুইটে তিনি ট্যাগ করেছেন বিজেপির ট্যুইটার অ্যাকাউন্টকেও। দিলীপ ঘোষকে মুখে লাগাম দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, দিলীপ ঘোষকে বারবার বিতর্কের মুখে পড়তে হয়েছে তাঁর লাগামছাড়া বেফাঁস মন্তব্যের জন্য। 

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ