দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

১৫ দিন অন্তর সাংগঠনিক রিপোর্ট দিতে হবে তৃণমূল জেলা চেয়ারম্যান ও সভাপতিদের

নিজস্ব প্রতিনিধি: রাজ্য জুড়ে জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের (TMC) সংগঠনে হয়েছে ব্যাপক রদবদল। বদল হয়েছে জেলা সভাপতি ও চেয়ারম্যান পদে। রাজ্যের মধ্যে শুধু পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর ও ঘাটল- এই ২ সাংগঠনিক জেলার কো-অর্ডিনেটর হয়েছেন অজিত মাইতি। নতুন যারা দায়িত্ব পেয়েছেন তাঁদের সাংগঠনিক ‘পারফর্ম্যান্স’- এ প্রথম থেকেই নজর রাখছে দল।

জানা গিয়েছে, বুথ স্তর গুলিতেও নজর রাখবে দলের শীর্ষ নেতৃত্ব। নির্দেশ, বুথস্তর থেকে সংগঠনকে শক্তিশালী করতে হবে। প্রতি ১৫ দিন অন্তর জেলা নেতৃত্বকে পাঠাতে হবে রিপোর্ট। করতে হবে বৈঠক।

গত ১ অগাস্ট রদবদল হয়েছে রাজ্য জুড়ে। সাংগঠনিক জেলার যারা দায়িত্ব পাচ্ছেন তাঁদের মধ্যে রয়েছে একাধিক নতুন মুখ। আবার দেখা গিয়েছে প্রবীণ- নবীন মেলবন্ধন। উল্লেখ্য, বিভিন্ন জেলা ধরে ধরে সাংগঠনিক বৈঠক ইতিমধ্যেই শুরু করেছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (ABHISHEK BANERJEE)। এখন থেকেই পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন। তবে ‘ভায়া’ পঞ্চায়েত নির্বাচন জোড়াফুল শিবিরের মূল লক্ষ্য লোকসভা নির্বাচন।

নির্দেশ দেওয়া হয়েছে, জনসংযোগ বৃদ্ধির দিকে। সেই সঙ্গে নির্দেশ, বুথ ভিত্তিক দলের সুবিধা ও অসুবিধার রিপোর্ট দেওয়ার। সেই রিপোর্ট খতিয়ে দেখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতি নেতাকে নির্দেশ, প্রতি বুথে বাড়ি বাড়ি গিয়ে ‘সুবিধা- অসুবিধার’ খোঁজখবর নেওয়ার। দল সূত্রে আরও জানা গিয়েছে, জেলা চেয়ারম্যান এবং সভাপতিরা প্রতি ১৫ দিন ছাড়া ছাড়া বৈঠকে বসে রাজ্য নেতৃত্বকে জানাবে সমস্যার কথা। জানা গিয়েছে, সুপারিশ পত্রে দল কাওকেই গুরুত্ব দেবে না। কারও নামে ‘অনৈতিকতা’র অভিযোগ থাকলেও ছেঁটে ফেলা হবে তাঁকে। জনগণের আস্থা যার ওপর, তাঁকেই গুরুত্ব দেবে দল। তাঁকেই করা হবে প্রার্থী। উল্লেখ্য, উত্তরের একাধিক জেলায় ইতিমধ্যেই করা হয়েছে বৈঠক।

Published by:

Share Link:

More Releted News:

শেষ মুহূর্তে ঘুম ভাঙল জ্ঞনেশের, আধাসেনার ভূমিকায় অখুশি

মুর্শিদাবাদে তুমুল উত্তেজনার মধ্যেই নির্বিঘ্নে ভোট দিলেন অরিজিৎ সিংহের বাবা

কেউ কুমড়ো আঁকলেন মোদিকে, কেউ শরীরজুড়ে লিখলেন ‘জয় শ্রী রাম’, প্রধানমন্ত্রীর সভায় বিচিত্র ছবি

ভোট দিতে গিয়েই সব শেষ! রাস্তাতেই মৃত্যু সিউড়ির ভোটারের, শোকের আবহ এলাকায়

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

রাস্তা তৈরির নামে মন্দির ভাঙা? জগদ্দলে তীব্র রাজনৈতিক তরজা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ