‘আগামী ৬ মাস অ্যাসিড টেস্ট ‘, SIR নিয়ে কর্মী সমর্থকদের সতর্ক থাকার নির্দেশ অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি : SIR নিয়ে বৈঠকে বসেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠক চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, আগামী ৬ মাস অ্যাসিড টেস্ট চলবে। ৩ নভেম্বরের মধ্যে বিএলএ-টু নিয়োগ নিশ্চিত করতে হবে। দিদির দূত অ্যাপে ভোটারদের তথ্য আপডেট করতে হবে।

আগামী ৪ নভেম্বর থেকে রাজ্যে শুরু হতে চলেছে বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর। এই নিয়েই তৃণমূল কংগ্রেস এবার সরাসরি পথে নামবে। এমনটাই জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দলীয় কর্মিসভায় ভার্চুয়ালি সভাতে এসআইআর প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, চুপি চুপি ভোটের কারচুপি করা হচ্ছে। তৃণমূল কংগ্রেস আইনত টেক আপ করছে। এখানেই শেষ নয়, রাস্তায় নেমে আন্দোলন করা হবে।

এখানে কথা বলতে গিয়ে ১০০ দিনের টাকা নিয়ে বঞ্চনার কথাও বলতে ভোলেননি অভিষেক। তাঁর কথায় উঠে এসেছে, BLO-দের ওপর চাপ সৃষ্টি করে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। তখনই বলেছেন, দলীয়কর্মীদের আরও সতর্ক হয়ে কাজ করতে হবে। জেলায় জেলায় প্রতিটি বাড়িতে গিয়ে তৃণমূল স্তরে নেমে কাজ করার বার্তা দিয়েছেন তিনি। বুথ লেভেল এজেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে জেলায়। তাঁরা বিএলএ ২ ঠিক করবে। তাঁরাই বিএলওদের সঙ্গে বাড়ি বাড়ি যাবেন। কমিশনের কাজ ঠিক মতো হচ্ছে কিনা সেটা দেখতে হবে। বিএলওদের ছায়াসঙ্গী হয়ে থাকার কথা বলা হয়েছে। আগামী ৬ মাস অ্যাসিড টেস্ট বলে জানিয়েছেন তিনি।

প্রথম থেকেই এসআইআর-র বিপক্ষে ছিল তৃণমূল। নির্বাচন কমিশন এসআইআর ঘোষণা করার পর থেকে আরও সুর চড়িয়েছে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, একটি বৈধ ভোটার বাদ গেলে প্রতিবাদ হবে।

 

‘অভিষেককে দেখার জন্য হয়রানি’, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ব্যাঙ্ককে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

ট্রেনের ভেন্ডারে উঠে পড়ায় দুই নৃত্যশিল্পীকে গালিগালাজ, গ্রেফতার সেই টিকিট পরীক্ষক

‘তারক মেহতা কা উল্টা চশমা’-র ফ্লোটে মজল নিউইয়র্ক, ম্যাডিসন অ্যাভিনিউয়ে উপচে পড়ল ভিড়

সবংয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

রাতের খাবারে রাজকীয় স্বাদ! চট করে বানিয়ে নিন ‘শাহি পোলাও’

চম্পাহাটির বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, গুরুতর জখম ১ মহিলা

প্রেমিকের অত্যাচারে চরম সিদ্ধান্ত, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী একদশ শ্রেণির ছাত্রী

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত অন্তত ১২, আহত ৩৩

তিন দিনের উত্তরবঙ্গ সফরে অমিত শাহ, নজরে ‘চিকেনস নেক’ ও সীমান্ত নিরাপত্তা

মধ্য আফ্রিকায় সোনার খনিতে ভয়াবহ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১০৭, মাটির নিচে আটকে এখনও বহু শ্রমিক

নিউ মার্কেট হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, আটক ২

হার বুঝতে পেরেই ভোটাভুটির আগে ইস্তফা দিলেন ‘দলবদলু’ কাজল শেখ

বাবার মৃত্যু শোক কাটিয়ে মাঠে ফিরেই ফের গোল মেসির

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল দিল্লির পাকিস্তান দূতাবাসের অবৈধ নির্মাণ