বাংলার প্রশাসনে গুরুত্ব বাড়ল অতিরিক্ত জেলাশাসকদের

বাংলার প্রশাসনে গুরুত্ব বাড়ল ADM'দের। জেলার প্রতিটি উন্নয়নমূলক প্রকল্প সম্পর্কে তাঁদের ওয়াকিবহাল থাকা বাধ্যতামূলক করছে নবান্ন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়সড় প্রশাসনিক সংস্কারের পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। রাজ্য সরকারের যাবতীয় আর্থসামাজিক ও উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা তৃণমূলস্তরের মানুষের কাছে নির্দিষ্ট সময়ে পৌঁছাছে কিনা সেটা দেখার দায়িত্ব এবার বর্তাছে অতিরিক্ত জেলাশাসক তথা Additional District Magistrate বা ADM’দের ওপরে। তাঁদের মহকুমা(Sub Divisional) ভিত্তিক নজরদারি চালানোর দায়িত্ব দেওয়া হচ্ছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, সরকার। রাজ্য সরকারের যাবতীয় আর্থসামাজিক ও উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা তৃণমূলস্তরের মানুষের কাছে নির্দিষ্ট সময়ে পৌঁছানো নিশ্চিত করতে বিশেষ ভাবে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী। আর তাই রাজ্য প্রশাসনে কদর বাড়ছে অতিরিক্ত জেলা শাসকের। তবে কেবল কোনও একটি নির্দিষ্ট বিষয়ে নয়, প্রতিটি উন্নয়নমূলক প্রকল্প সম্পর্কে তাঁদের ওয়াকিবহাল থাকা বাধ্যতামূলক করছে নবান্ন(Nabanna)।

আরও পড়ুন গ্রামোন্নয়নে স্বীকৃতি বাংলার, Incentive ৪০০ কোটি, দিচ্ছে NABARD

রাজ্য প্রশাসনে এখন এক একটি জেলায় প্রায় ৪-৫জন করে অতিরিক্ত জেলাশাসক নিযুক্ত থাকেন। বর্তমানে কেউ জেলা পরিষদের এবং পঞ্চায়েত সংক্রান্ত কাজ দেখেন। আবার কেউ ভূমি সংস্কারের কাজ দেখেন। এবার থেকে সকল অতিরিক্ত জেলাশাসককে প্রতিটি কাজ সম্পর্কে অবগত থাকতে হবে। অর্থাৎ, একজন অতিরিক্ত জেলাশাসক ভূমি সংস্কারের কাজ দেখেন বলে লক্ষ্মীর ভাণ্ডার বা পঞ্চদশ অর্থ কমিশন বুঝবেন না, তা আর চলবে না। কিন্তু হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন নেওয়া হল? নবান্ন সূত্রের দাবি, সম্প্রতি জেলা সফরে গিয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী(Harikrishna Diwadi) দেখেন, একজন অতিরিক্ত জেলাশাসক নিজের কাজ ছাড়া অন্য আর কোনও বিষয়েই অবগত নয়। যার জেরে উন্নয়নমূলক কাজের রূপায়ণ হোঁচট খাওয়া সম্ভাবনা থেকে যায়। প্রশাসনিক মহলের মতে, এই ঘটনার পরেই জেলাস্তরের কাজের পদ্ধতিতে এই বদল আনার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।

আরও পড়ুন অঙ্গ-বঙ্গ-কলিঙ্গে ভরা ডুবি নিশ্চিত, ২৪’র আতঙ্ক পদ্মশিবিরে

সূত্রের খবর, এই নয়া নিয়ম সম্বন্ধে বিস্তারিত ভাবে আলোচনা হয়েছে সমস্ত জেলাশাসকদের নিয়ে মুখ্যসচিবের শনিবারের পর্যালোচনা বৈঠকে। প্রতিটি জেলাকে বলা হয়েছে, কোন অতিরিক্ত জেলাশাসক কোন মহকুমার দায়িত্বে থাকবেন, দ্রুত তা ঠিক করে নবান্নে পাঠাতে। সেই অনুযায়ী, আগামী দিনে প্রতিটি মহকুমায় উন্নয়নমূলক প্রকল্পের কাজের রূপায়ণের ওপর নজরদারি চালাতে হবে অতিরিক্ত জেলাশাসকদের। নবান্ন সূত্রে জানা গিয়েছে অতিরিক্ত জেলাশাসককে প্রশাসনের সমস্ত বিষয়ে অবগত করতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও কথা বলা হয়েছে শনিবারের বৈঠকে। প্রশিক্ষণের দেওয়ার জন্য একটি ‘পুস্তিকা’ তৈরি করে দেবে নবান্ন। যার ওপর ভিত্তি করে প্রশিক্ষণ দেবেন জেলাশাসকরা। শুধু তাই নয়, এসডিও এবং ডেপুটি কালেক্টরদের জন্যেও একই নিয়ম চালু করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষতা পদক পেলেন রাজ্যের আটজন পুলিশ আধিকারিক

অস্ট্রেলিয়াকে দুরমুশ করে ১১ বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

নিরামিষের বদলে চিকেন বিরিয়ানি! এয়ারপোর্টে হুলস্থূল কাণ্ড

বাড়িতে মধুচক্র-মাদকের আসর বসানোর দায়ে সাময়িক বরখাস্ত পুলিশের অতিরিক্ত ডিআইজি

টেস্টে নয়া মাইলফলক স্পর্শ কাগিসো রাবাদার, দ্রুততম ৩৫০ উইকেটের মালিক

৪ ছটাক জমির জন্য কাকিমাকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করল ভাইপোরা

লিফট ব্যবহারে ‘না’, কংক্রিটের ভারী চাঙর মাথায় সিঁড়ি বেয়ে ২১ তলায় উঠলেন শ্রমিক

ইনস্টাগ্রাম আইডি চেয়ে না পেয়ে মাঝরাস্তায় শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই

‘জ্ঞানেশ কুমার ‘গদ্দার’, পদ ছাড়তেই হবে’, মুখ্য নির্বাচন কমিশনারকে তোপ খাড়গের

‘ছোট আঙারিয়া থেকে নন্দীগ্রাম, সব মামলার ফাইল খুলব,’ সিপিএমকে নিশানা শুভেন্দুর

গদি টলমল! তার মধ্যেই দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করলেন ওমর আবদুল্লা

CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা

ক্রাইম ব্রাঞ্চের অফিসেই দিনের পর দিন নাবালিকাকে যৌন নির্যাতন! অভিযুক্ত পুলিশকর্তা