জয়লাভের পরেই ভোলবদল, অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ সৌমিত্র খাঁ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ টানটান লড়াইয়ের পর প্রাক্তন স্ত্রী সুজাতাকে হারিয়ে  বিষ্ণুপুর থেকে  জয়ী হয়েছে বিজেপি  প্রার্থী সৌমিত্র খাঁ। আর এই জয়লাভের বিষ্ণুপুরের জয়ী প্রার্থীর মুখে  বদলে গেল সুর। বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়, লক্ষ্মীর ভাণ্ডারের প্রশংসা করলেন সৌমিত্র খাঁ। আর তা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি।

জয়লাভের পর কি বললেন সৌমিত্র? এদিন বিষ্ণুপুরের জয়ী প্রার্থী বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সিস্টেম তৈরি করেছিলেন, সেটা রাজ্যের অনেক বড় নেতাই ধরতে পারেননি৷ এই সিস্টেমের জন্যই ওরা জিতেছে৷ পাশাপাশি একটা লোকসভার দুটি করে বিধানসভা টার্গেট করে নিয়েছিল তৃণমূল। ভোট হওয়ার দিন থেকেই তৃণমূলের স্থানীয় কর্মীরা সতর্ক প্রহরায় ছিল। সেখানে বিজেপির নেতৃত্ব সেটা করেননি।‘

শুধু তাই নয় বঙ্গে গেরুয়া শিবিরের এই অবস্থা নিয়ে  সরব হয়েছেন বিজেপি  প্রার্থী। তিনি সাফ জানিয়েছেন,’বাংলায় বিজেপির বিপর্যয়ের জন্য দায়ী দলেরই রাজ্য নেতৃত্ব৷ বিজেপি নেতাদের একাংশের সঙ্গে তৃণমূলের বোঝাপড়ার জেরেই বাংলায় বিজেপির আসন সংখ্যা ১২-তে নেমে এসেছে৷’

পাশাপাশি প্রাক্তন স্ত্রীকে নিয়ে মুখ খুলেছেন সৌমিত্র খাঁ জানান, ‘সুজাতা ভাল ফল করেছে। খুব খেটেছে।‘ বলা বাহুল্য বিষ্ণুপুর কেন্দ্র থেকে জয়লাভের জন্য সুজাতা যে অনেক  খেটেছিল  তা ভোটের ফলাফল দেখেই বোঝা যায়। মাত্র সাড়ে ৫ হাজার ভোটে তাঁকে হারিয়েছে বিজেপি  প্রার্থী । অন্যদিকে সৌমিত্র খাঁর এই বক্তব্যের পর প্রশ্ন উঠছে তাহলে কি জয়লাভের পর দলবদল করতে চলেছেন? আর এই নিয়ে রাজনৈতিক মহলে চলেছে জোর আলোচনা।

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়