ফের হাতির হামলায় মৃত্যু পশ্চিম মেদিনীপুরে

Share:

নিজস্ব প্রতিনিধি : শালবনিতে হাতির হামলায় মৃত্যু হল দুই ব্যক্তির। সোমবারের পর বুধবার রাতেও হাতির হামলার ঘটনা ঘটল। লাগাতার হাতির হামলায় এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তিদেরক মধ্যে একজনের নাম টুকেশ্বর দাস (৪৯) ও ভাস্কর কিস্কু (৩৬)। টুকেশ্বরের বাড়ি কালিবাসায় ও ভাস্করের বাড়ি নোনাশোলে। বন দফতরের তরফে জানানো হয়েছে, শালবনি থানা এলাকার কালিবাসার জঙ্গলে আট থেকে দশটি হাতি ছিল। বুধবার সন্ধ্যার পর কালিবাসা এলাকায় আলুর ক্ষেতে নেমে পড়ে হাতির দল। সেইসময় হাতি তাড়াতে মাঠে নেমেছিলেন টুকেশ্বর। তখন একটি হাতি টুকেশ্বরকে তাড়া করে। টুকেশ্বরকে তাড়া করে নাগালের মধ্যে পেয়ে যায় হাতিটি। এরপর শুঁড়ে দিয়ে তুলে আছাড় মারা হয়। গুরুতর আহত অবস্থায় টুকেশ্বরকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এরপর স্থানীয় বাসিন্দারাই হাতিগুলিকে নোনাশোলের দিকে তাড়িয়ে দেয়। জানা যায়, সেখানে গিয়েও তাণ্ডবলীলা চালায় হাতির দল। নোনাশোলের জমিতে বেশ কিছু আলু মাঠে জড়ো করে রেখেছিলেন ভাস্কর কিস্কু। হাতির দল সামনে এসে পড়েছে বুঝতেই পারেননি ভাস্কর। একটি হাতি ভাস্করকে শুঁড়ে পেঁচিয়ে আঘাত মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভাস্করের। এর আগে একাধিকবার হাতির হামলার ঘটনা ঘটেছে জঙ্গলমহল এলাকায়। গত সোমবার চন্দ্রকোনার ধামকুড়িয়া এলাকায় হাতির হামলায় প্রদীপ ঘোষ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছিল। গত বুধবার প্রদীপবাবুর পরিবারের হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেন বনদফতরের কর্মীরা। গত ৫০ ঘণ্টায় এই নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলায় তিন জনের মৃত্যু হল হাতির হামলায়।

বিচ্ছেদের ২৩ বছর বাদেও কেন নতুন ঘর বাঁধলেন না? খোলসা অভিনেত্রীর

মন্দিরে চুরির পর বিবেকের তাড়নায় থানায় হাজির তিন চোর, ফেরত দিল দেবালয়ের সামগ্রী

রিসর্ট আটকে সেবাশ্রয়! তোলাবাজির অভিযোগে FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

‘মন্ত্রক বদলালে হবে না, ধর্মেন্দ্রর ইস্তফা চাই’, সুর চড়ালেন রাহুল গান্ধি

বিশ্বকাপে দুর্দান্ত খেলার পুরস্কার, নতুন ক্লাবে যোগ দিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

বিস্কুটের বদলে চায়ের সঙ্গে খান মহারাষ্ট্রের বিখ্যাত ভাকরওয়াড়ি, জেনে নিন রেসিপি

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

অসমে বন্যায় মৃত বেড়ে ৬১, দুর্ভোগে ৭ লক্ষ মানুষ

‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

‘ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না’, বিধানসভা থেকে অভিষেককে তীব্র কটাক্ষ শুভেন্দুর

দুপুরের খাবার জমে যাবে! বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁ স্টাইল ফিশ কোরমা

‘ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিন’, পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে দাবি দক্ষিণী নায়িকা জ্যোতিকা জ্যোতির