বাংলার বড় কাটমানি খোর, বিঁধলেন গিরি, কিন্তু কাকে!

খাতায় কলমে শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী তৃণমূলের সাংসদ থাকলেও কার্যত শুভেন্দু সহ গোটা অধিকারী পরিবারই এখন বিজেপিতে। আবার গিরিরা এখনও আছেন তৃণমূলেই। দুই পরিবারের মধ্যেকার বিবাদ কিন্তু থামার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে অধিকারী বনাম গিরিদের বিবাদ দীর্ঘদিনের। একসময় দুই পরিবার এক দলেরর অন্দরে থাকলেও এখন তাঁরা দুই ভিন্ন ভিন্ন দলে অবস্থান করছেন। খাতায় কলমে শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী তৃণমূলের সাংসদ থাকলেও কার্যত শুভেন্দু সহ গোটা অধিকারী পরিবারই এখন বিজেপিতে। আবার গিরিরা এখনও আছেন তৃণমূলেই। দুই পরিবারের মধ্যেকার বিবাদ কিন্তু থামার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। বরঞ্চ থেকে থেকেই চলছে পরস্পরের প্রতি আক্রমণ। এবার সেই আক্রমণই শানলেন গিরি পরিবারের মাথা তথা রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি। এবার নাম না করেই শুভেন্দু অধিকারীকে ‘বাংলার বড় কাটমানি খোর’ বলে বিঁধলেন অখিল গিরি।

সম্প্রতি কাটামানি ইস্যুতে শুভেন্দু ফের তৃণমূলকে বিঁধতে শুরু করেছেন। বুধবার পূর্ব মেদিনীপুরের এক সভা থেকে শুভেন্দু অভিযোগ করেন কাটমানি ও দুর্নীতি নিয়ে। অভিযোগ করেন, ‘আমার এমপি কোটা থেকেও ৭ শতাংশ করে কমিশন নিয়েছে এরা।’ পাশাপাশি আঙুল তোলেন জেলারই মহিষাদল বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তীর দিকে। বলেন, ‘একশো দিনের কাজের টাকা মারা চোর’। তার জেরেই এবার শুভেন্দু সহ অধিকারীদের পাল্টা কটাক্ষ শানলেন অখিল গিরি। তাঁর দাবি, শিশির অধিকারীকে তিনিই হাত ধরে তৃণমূলে এনেছিলেন। একই সঙ্গে নাম না করেই শুভেন্দুকে কাটমানি খাওয়ার মাস্টার বলেও অভিহিত করেছেন তিনি। বলেছেন, ‘ওঁনার বাবা জানেন, তৃণমূল দলে আমার হাত ধরেই এসেছিলেন। কারা আদি বা কারা নব্য তা বাংলার মানুষও বোঝে। আর কাটমানির কথা বলছেন! উনি হচ্ছেন বাংলার বড় কাটমানি খোর। না হলে এতগুলি দফতরের মন্ত্রী ছিলেন তিনি। এই কাটমানি বিষয়ে এত ভাল জানেন যে কোথায় কত ভাগ পাওয়া যায়!’

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

গুরুতর অসুস্থ ‘অমর সঙ্গী’-খ্যাত পরিচালক সুজিত গুহ, কী হয়েছে তাঁর?

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের