মহালয়ার আগেই দুর্যোগ, পূর্বাভাস আবহাওয়া দফতরের

Share:

নিজস্ব প্রতিনিধি: মহালয় পূর্বে ফের বঙ্গে দুর্যোগের পূর্বাভাস দিলো আবহাওয়া দফতর । এই মুহূর্তে পূর্ব -মধ্য বঙ্গোপসাগরের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যেটি ২০ সেপ্টেম্বর নাগাদ কিছুটা পশ্চিম দিকে এসে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাব বেশিরভাগ ওড়িশায় ওপর থাকবে।

আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওপর কিছুটা প্রভাব ও থাকবে। দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রবিবার আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিক সৌরিশ বন্দোপাধ্যায় এই খবর জানান ।

তিনি বলেন,পরবর্তী তিন চারদিন রাজ্যে মেঘলা আকাশ ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। প্রভাব একটু বেশি থাকবে উপকূলবর্তী জেলাগুলি অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামের ওপর। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাতে হালকা থেকে মাঝারে বৃষ্টিপাতের সম্ভাবনা। দিনের তাপমাত্রা আগামী ২৪ ঘন্টায় তেমন কোন পরিবর্তন হবে না। ২৪ ঘন্টা পরে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমে যাবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রধানত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ২২ তারিখ থেকে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি বাড়ার সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টায় সতর্কবার্তা বলতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সতর্কতা থাকছে।২১ এবং ২২ সেপ্টেম্বর মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে মানা করা হচ্ছে। কারণ বইবে ঝোড়ো হাওয়া এবং উত্তাল থাকবে সমুদ্র।

‘দায়ী কে, আগে তা ঠিক হোক’, যন্তর মন্তরের অশান্তির ঘটনায় SIT গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

ঘরোয়া উপকরণেই রেস্তোরাঁর স্বাদ! জেনে নিন সুস্বাদু ‘পঞ্জাবি ডাল তরকা’ তৈরির রেসিপি

অর্থের অভাবে ভর্তি হতে পারেননি হাসপাতালে, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত দক্ষিণী অভিনেত্রী

বিয়ের কয়েকদিন পরই প্রকাশ্য রাস্তায় তুমুল ঝগড়া স্বামী-স্ত্রীর, ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন যুবক…

ফেসবুক থেকে হঠাৎ উধাও মোদির ভিডিও! ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা

৫ ওভারে শূন্য রানে পাকিস্তানের ৫ উইকেট ধসিয়ে ইতিহাস গড়লেন ক্যারিবীয় বোলার

কোনও বিক্ষোভকারীকে একা ছেড়ে যাব না, আশ্বাস ‘আরশোলা’ পার্টির মুখপাত্রের

প্রচণ্ড গরম থেকে রামলালাকে স্বস্তি দিতে অযোধ্যায় মন্দিরের গর্ভগৃহে বসছে এসি

অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

শক্তিশালী নিম্নচাপের প্রভাবে ভিজবে দক্ষিণবঙ্গ, কলকাতাসহ ৮ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

পাক অধিকৃত কাশ্মীরে ভয়াবহ ঘটনা, পাকিস্তানি সেনার নৃশংসতায় নিহত ৯

লাশের পাশে গুটিসুটি মেরে শুয়ে ছিল, ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার

শ্রীলঙ্কা টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন এই ক্রিকেটার

সাতসকালে নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে বাজি বিস্ফোরণ, আতঙ্কে কাঁপল গোটা এলাকা