অমর্ত্যের জমি মামলায় হার বিশ্বভারতীর, জয় নোবেলজয়ীর

এদিনের মামলার হার যত না বিশ্বভারতীর হার হিসাবে উঠে এসেছে, তার থেকে অনেক বেশি বিদ্যুৎ চক্রবর্তী ও গেরুয়া শিবিরের হার হিসাবে চিহ্নিত হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: হার হল বিদ্যুৎ চক্রবর্তীর(Bidyut Chakrabarty)। হার হল বিশ্বভারতীর(Viswabharati University)। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের(Amartya Sen) পৈতৃক ভিটে শান্তিনিকেতনের(Shantiniketan) ‘প্রতীচী’র(Pratichi) জমি নিয়ে যে মামলা বীরভূম জেলার সিউড়ি সদর আদালতে(Suri District Court) চলছিল সেই মামলায় হেরে গেল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। জিতে গেলেম অমর্ত্য সেন। তবে সূত্রে জানা গিয়েছে, সিউড়ি জেলা আদালতের রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে ফের মামলা করতে চলেছে বিশ্বভারতী। এদিন সিউড়ির আদালতে অমর্ত্যের জমি মামলার(Land Case) রায় দিতে গিয়ে আদালত বিশ্বভারতীর Eviction Order বা উচ্ছেদের নির্দেশ সম্বলিত নোটিস খারিজ করারও নির্দেশ দিয়েছে। যদিও এই বিষয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া সরকারি ভাবে এখনও মেলেনি। তবে এদিনের মামলার হার যত না বিশ্বভারতীর হার হিসাবে উঠে এসেছে, তার থেকে অনেক বেশি বিদ্যুৎ চক্রবর্তী ও গেরুয়া শিবিরের হার হিসাবে চিহ্নিত হয়েছে।

নোবেলজয়ী অর্থনীতিবিদ বিশ্বভারতীর জমি দখল করে রেখেছেন, এই অভিযোগ তুলে এক সময় সরব হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। সেই সময় অমর্ত্যের পাশে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও জমি ছাড়তেই হবে অমর্ত্যকে, এই দাবিতেই অনড় থাকেন বিদ্যুৎ ও তাঁর অধীনস্থ বিশ্বভারতী। তার জেরেই মামলা করতে বাধ্য হন অমর্ত্য। সেই মামলা প্রথমে দায়ের হয়েছিল বোলপুর মহকুমা আদালতে। সেই মামলা চলাকালীন বিশ্বভারতী অমর্ত্যকে বিতর্কিত ১৩ ডেসিমেল জমি ছাড়ার নির্দেশ ও উচ্ছেদের নোটিস ধরিয়েছিল। কিন্তু সেই মামলাতে রায় গিয়েছিল অমর্ত্যের পক্ষেই। খারিজ হয়েছিল বিশ্বভারতীর নির্দেশ। কিন্তু বিশ্বভারতী সেই রায়ের বিরুদ্ধে মামলা করে সিউড়ি জেলা আদালতে। তখনও বিশ্বভারতীর উপাচার্য পদে ছিলেন বিদ্যুৎ। এদিন অবশ্য বোলপুর মহকুমার আদালতের রায়কেই বহাল রেখেছে সিউড়ি জেলা আদালত। বিশ্বভারতীর জমি দখলের নোটিস খারিজ করে দিয়েছে জেলা আদালত।

এদিন নোবেলজয়ীর আইনজীবী বিমান চৌধুরী রায় ঘোষণার পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ‘আমাদের আবেদন মেনে নিয়েছে আদালত। বিশ্বভারতী যে নোটিস দিয়েছিল তার বিরুদ্ধে আমরা আদালতে আবেদন করেছিলাম। সেই আবেদন মঞ্জুর করেছেন বিচারক। আদালত আপাতত বিশ্বভারতীর দাবি খারিজ করে দিল। বিশ্বভারতীর দাবি আর রইল না। জজ সাহেব রায়ে বলেছেন, বিশ্বভারতীর ‘এভিকশন অর্ডার’ সম্পূর্ণ ভাবে প্রতিহিংসাপরায়ণ। এটা বিদ্যুৎ চক্রবর্তী করতে পারেন না। গোটা ঘটনাটি পরিকল্পনামাফিক, পক্ষপাতিত্বমূলক বলে জানিয়েছে আদালত।’ তবে সূত্রে জানা গিয়েছে এদিনের রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করতে পারে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

IPL 2026 Eliminator: বৈভব-আর্চারের দাপটে সহজ জয় রাজস্থানের

নন্দীগ্রাম থানার আইসি বদল, দায়িত্বে এলেন অজয় কুমার মিশ্রা

খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ নিচ্ছিলেন লক্ষ্মীর ভান্ডারের টাকা, অবশেষে গ্রেফতার

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

কান ফ্রেঞ্চ রিভিয়েরা চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন দীপক তিজোরি

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

মমতার পর এবার ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

গারুলিয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অর্জুন সিংহের