কবর থেকে তুলে দ্বিতীয়বার আনিসের ময়নাতদন্তে না পরিবারের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য পুলিশের তরফে নিরপেক্ষ তদন্ত করতে সিট গঠন করা হলেও তাতে খুশি নয় আনিসের পরিবারের লোকজন

Share:

নিজস্ব প্রতিনিধি: আমতার ছাত্রনেতা আনিস খানের মৃত্যু ঘিরে সিবিআই তদন্তের দাবিতে অনড় পরিবারের লোকজন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata banerjee) নির্দেশে রাজ্য পুলিশের তরফে নিরপেক্ষ তদন্ত করতে সিট(SIT) গঠন করা হলেও তাতে খুশি নয় আনিসের পরিবারের লোকজন। এই ঘটনার তদন্তে সিট(SIT) ফের একবার আনিসের মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য আর্জি জানাতে গেলে তাতে সম্মতি দেয়নি আনিসের পরিবার। দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবিতে মৃত আনিসের বাড়িতে সিটের(SIT) সদস্যদের সঙ্গে যান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও একজন মেডিক্যাল অফিসার। যদিও ছেলের মৃতদেহ দ্বিতীয়বারের জন্য ময়নাতদন্ত করাতে রাজি নন ছাত্রনেতা আনিসের বাবা সালেম খান।

তাঁদের দাবি, হাইকোর্ট বললে কিংবা সিবিআই(CBI) চাইলে আনিসের দ্বিতীয়বার কেন একাধিকবার ময়নাতদন্ত করুক। কিন্তু পুলিশের পোশাক পরে খুন করা হয়েছে তাঁর ছেলেকে তাই পুলিশের উপর ভরসা নেই। যদিও এই খুনের ঘটনায় দ্বিতীয়বার ময়নাতদন্তের প্রয়োজন রয়েছে বলে পুলিশ বারবার জানায় পরিবারবকে। বুধবার সকালেই শুরু হয় তোড়জোড়। বাগনান থানার এএসআই সৌমেন গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশবাহিনী আনিসের বাড়িতে পৌঁছয়, ছিল আমতা থানার আধিকারিকরা। দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য দেহ কবর থেকে তোলার কথা বলেন পুলিশ আধিকারিকরা। এরপর আমতা ২ নম্বর ব্লকের বিডিও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে নিহত ছাত্রনেতার বাবার সঙ্গে কথা বলেন। কিন্তু কিছুতেই সিবিআই তদন্তের দাবি থেকে অনড় রয়েছেন আনিসের পরিবারের লোকজন।

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?