ডেডলাইন অতিক্রান্ত করেও দেখা নেই অনুব্রত’র, এসডিপিও অফিসে আইনজীবী ও ঘনিষ্ঠ

Share:

নিজস্ব প্রতিনিধি, বোলপুর : নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও বোলপুর এসডিপিও অফিসে দেখা নেই অনুব্রত মণ্ডলের। তাহলে কী ফের হাজিরা এড়ালেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল? এমনই প্রশ্ন ঘুরছে। শনিবার ১১টা নাগাদ বোলপুর এসডিপিও অফিসে হাজিরা দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি হাজিরা দেননি। অসুস্থতার কথা বলে হাজিরা দেননি তিনি। তারপরেই ফের তাঁকে হাজিরা দেওয়ার জন্য দ্বিতীয় নোটিশ পাঠানো হয়।

রবিবার মনে করা হচ্ছিল এদিনও হাজিরা এড়াবেন তিনি। সেই মতো রবিবারও হাজিরা দিতে দেখা যায়নি তাঁকে। কিন্তু এদিনও নির্দিষ্ট সময়ে তৃণমূল নেতার পরিবর্তে বোলপুরের এসডিপিও অফিসে গিয়েছেন তাঁর আইনজীবী বিপদতারণ ভট্টাচার্য ও তাঁর ঘনিষ্ঠবন্ধু দেবব্রত সরকার। শনিাবারও তাঁর আইনজীবীরা গিয়েছিলেন এসডিপিও অফিসে। এদিনও সেই ছবি দেখা গিয়েছে।

এসডিপিও অফিস থেকে বেরিয়ে অনুব্রত-র হাজিরা নিয়ে মুখ খোলেননি আইনজীবী থেকে ঘনিষ্ঠ। দেবব্রত সরকার জানিয়েছেন, অনুব্রত মণ্ডল অসুস্থ। তিনি বিশ্রাম নিচ্ছেন। দল যা নির্দেশ দেবে, অনুব্রত মণ্ডলও তাই করবেন। তিনি দলের একজন অনুগত সৈনিক।

পাশাপাশি পুলিশকে হুমকি দেওয়া প্রসঙ্গে তাঁর অভিযোগ, কোনও ফোন কল করা হয়নি। এআইয়ের মাধ্যমে এগুলো দেখানো হচ্ছে। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যে কথা বলা হচ্ছে। দল যা তদন্ত করার করবে। শনিবার হাজিরা দেননি অনু্ব্রত মণ্ডল। রবিবারও এসডিপিও অফিসে দেখা নেই তাঁর। আগেই সন্দেহ করা হচ্ছিল রবিবারও হাজিরা এড়াতে পারেন অনুব্রত মণ্ডল। সোমবার আগাম জামিনের আবেদনও করতে পারেন বলে জানা গিয়েছে।

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা