বাগদাতে বহিরাগত প্রার্থী চায় না বিজেপি কর্মী সমর্থকরা, প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল

Share:

নিজস্ব প্রতিনিধি, বাগদা: উপ নির্বাচন ঘোষণা হতেই ক্রমশই উতপ্ত হয়ে উঠছে উত্তর ২৪ পরগনা জেলার বাগদার(Bagda) রাজনীতি। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস ও ফরোয়ার্ড ব্লক নিজেদের প্রার্থী ঘোষণা করেছে। তবে এখনও বিজেপির প্রার্থী ঘোষণা হয়নি। সূত্রের খবর শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর কে এবারে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী করা হতে পারে। তারই আগে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন স্থানীয় বিজেপির কর্মী সমর্থকরা। তাদের কথায়, কোন বহিরাগত প্রার্থী আমরা চাই না। বাইরের প্রার্থী হলে এই উপনির্বাচনে বিজেপির ভরাডুবি হবে বাগদায়। শান্তনু ঠাকুর সাংসদ হয়েছেন।

এবার ওনার স্ত্রী বিধায়ক হবে সেটা আমরা মেনে নেবো না। বাইরের প্রার্থী হলে তারা সমর্থন করবেন না এও জানিয়েছেন তারা। ভুল প্রার্থী দেওয়ার কারণে লোকসভায় বাংলায় আসন কমেছে বিজেপির এও দাবি বিজেপি কর্মী সমর্থকদের।যদিও এনিয়ে গোষ্ঠীদ্বন্দ বলে কটাক্ষ করেছে তৃণমূল। তৃণমূলের বাগদা পশ্চিম সভাপতি অগড় চন্দ্র হালদার জানিয়েছেন, ওরা কাকে প্রার্থী করবে সেটা ওদের নিজেদের ব্যাপার। এমনিতেই বিজেপির ১৭-১৮ প্রার্থীর দাবিদার আছে। যারা নিজেদের মধ্যে টিকিট পাওয়ার জন্য মারপিট করছে।

এদিকে, বাগদা বিধানসভার(Bagda Assembly) উপ নির্বাচনে তৃণলের প্রার্থী রাজ্যসভার সাংসদ তথা অল ইন্ডিয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুরের মেয়ে মধুপর্না ঠাকুর(Madhuparna Thakur)। মধুপর্না ঠাকুর সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত না থাকলেও সে মতুয়া আন্দোলনে মা মমতা ঠাকুরের সঙ্গে থাকত। ঠাকুরনগরে অবস্থিত প্রিয়ার ঠাকুর গভমেন্ট কলেজ থেকে প্রাণিবিদ্যায় স্নাতক করেন মধুপর্ণা । পড়াশোনা শেষ করে বাড়িতেই ছিল মধুপর্ণা । সাম্প্রতিক বড়মা বীণাপাণি ঠাকুরের তালা বন্ধ ঘর ফিরে পাবার জন্য অনশনে বসেছিলেন মধুপর্না ।

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR