বাগডোগরাতে মৃত বাবার দেহ আগলে বসে রইল ছেলে, সাহায্যে এগিয়ে এলো না কেউই

Share:

নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়ি:এ এক চরম অমানবিক চিত্র। শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরা এলাকায় থানার থেকে ঢিল ছোড়া মাত্র ৫০ মিটার দূরত্বে বাবার মৃতদেহ আগলে বসে রইল নাবালক ছেলে(Minor Boy)। থানায় ও পঞ্চায়েত(Panchayet) কার্যালয়ে সাহায্য চাইতে গেলেও সাহায্য না পেয়ে দীর্ঘক্ষণ রাস্তাতেই বসে রইল অসহায় ছেলেটি। এই ঘটনায় রীতিমত পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। মৃতের নাম, সুরজ মুন্ডা। জানা গিয়েছে, বৃহস্পতিবার বাগডোগরার(Bagdogra) এশিয়ান হাইওয়ে দুই নম্বর ওভার ব্রিজের নিচে ওই ব্যক্তির মৃত্যু হয়। মূলত ৪ থেকে ৫ ঘন্টা কেটে যাওয়ার পরেও ব্রিজের নিচেই পড়েছিল সেই ব্যক্তির মৃতদেহ। বাবার মৃতদেহকে আগলে বসেছিল ছেলে। বাবার সৎকার কি করে করবে?

তা নিয়ে দিশাহারা হয়ে পড়েছিল গরীব নাবালক। কার্যত বাড়ি ঘর খুইয়ে ওই ব্রিজের নিচেই খুঁজে পেয়েছিল তারা মাথা গোজার ঠাঁই। এর পর থেকে তারা সেখানেই থাকতো বলে জানা গিয়েছে। এদিন বাবার মৃত্যুর পর রীতিমতো কোনও দিশা না পেয়ে অবশেষে বাগডোগরা থানা(Bagdogra P.S.) ও আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের(Bagdogra Panchayet) কাছে সাহায্য চাইতে গেলে খালি হাতেই ফিরে আসতে হয় পৃতিহারা ওই নাবালককে। কোনও সাহায্য না পেয়ে সে ফের বাবার মৃতদেহের পাশে এসে বসে থাকে।

কিছুক্ষণ পর স্থানীয় বাসিন্দা এবং কিছু ব্যবসায়ীদের চোখে পড়ে সেই দৃশ্য। এরপরই তারা সেই নাবালকের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তবে পরবর্তীতে ঘটনাস্থলে আসে পুলিশও। মৃতদেহটিকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে(Uttaebanga Hospital) পাঠানো হয়েছে। তবে সামনে পঞ্চায়েত কার্যালয় ও থানা থাকা সত্ত্বেও কেন কোনও সাহায্য দীর্ঘক্ষণ করা হল না তা নিয়ে উঠছে প্রশ্ন। পরে অবশ্য স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় ওই নাবালক পুত্র তার বাবার অন্তেষ্টি সম্পন্ন করে।

প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি, ইডি অফিসারদের উপরে পাথর বৃষ্টি সিপিআইএম কর্মীদের

এক ধাক্কায় হাজার-হাজার টাকা সস্তা রুপো, কমল সোনার দাম-ও

খাবার খাওয়ার আগে সাবধান! ট্রেনের ভেতর শিঙাড়া বিক্রেতার কীর্তি দেখলে চোখ কপালে উঠবে

গো-মাতার সেবা ও পুজো করতে বৃহস্পতিবার মায়াপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘আমার পূর্ব পুরুষরা হিন্দু ছিলেন’, বিস্ফোরক স্বীকারোক্তি পাকিস্তানের রক্ষা মন্ত্রীর

তৃণমূল কংগ্রেস ছাড়লেন কাকলি ঘোষদস্তিদার, দলের সব পদ থেকে ইস্তফা দিলেন

নীল ড্রামের ভেতর থেকে উদ্ধার কিশোরীর দেহ, ব্যপক চাঞ্চল্য এলাকাজুড়ে

ইরান-আমেরিকা যুদ্ধের সম্ভাবনা, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

এসআইআর পর্বে নাম বাদ মানেই নাগরিকত্ব হারানো নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

গ্রেফতার তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনল এসটিএফ

সাতসকালেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে হানা ইডির! চাঞ্চল্য

ছাদ থেকে পড়ে পরিচালক অনীক দত্তের রহস্য মৃত্যু, তদন্তে গোয়েন্দারা

রাজ্যপালের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী, রাজ্য বাজেট কী আলোচনার কেন্দ্রে?‌

বরো চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন সুশান্ত ঘোষ