বহরমপুরের কাশিম বাজারে মন্দিরের কালী মূর্তি ভাঙার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এল

Share:

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুর্শিদাবাদ জেলার বহরমপুরের কাশিমবাজার কালী প্রতিমার মূর্তি ভাঙ্গার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এল। সেই ভিডিওতে স্পষ্ট দেখা গিয়েছে এক যুবক যার নাম তাপস মন্ডল(Tapas Mandal)। সে ওই মন্দিরে দৌড়ে প্রবেশ করে প্রতিমা ভেঙে ফেলল। কেন সেই ঘটনা ঘটিয়েছে সেই কারণ অজানা। কিন্তু একজন হিন্দু হয়ে কালীমন্দিরে(Kali Temple) প্রবেশ করে এ ধরনের ঘটনা, ঘটানোর সিসিটিভি(CCTV) ফুটেজ সর্বত্র ভাইরাল হয়েছে। পুলিশ প্রশাসনের বক্তব্য এই সিসিটিভি ফুটেজ প্রকাশ সেনা এলে হয়তো এই ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক উস্কানি মূলক নানা ঘটনা ঘটতে পারত।

বারবার মুর্শিদাবাদ জেলাকে এই ধরনের সম্প্রদায়িক উস্কানির কেন্দ্রবিন্দু কেন করা হচ্ছে তা জানতে তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন। একইসঙ্গে সাধারণ মানুষের কাছে প্রশাসনের আবেদন তাই এই ধরনের কোন ঘটনা ঘটলে তার মূল কারণ না খতিয়ে দেখে কেউ যেন আইন হাতে তুলে না নেয়। কারণ প্রকৃত ষড়যন্ত্রকারীকে চিহ্নিত করে শাস্তি দেওয়ায় প্রশাসনের কাজ। যারা মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইছেন বা এই ধরনের ঘটনা ঘটিয়ে দাঙ্গা হাঙ্গামা করে লুটপাট চালানোর পরিকল্পনা নিচ্ছে তাদের চিহ্নিত করা এবং তাদের সেই পরিকল্পনা ভেস্তে দেওয়া এটাই এখন প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ।

তবে এই চ্যালেঞ্জ জিততে গেলে প্রয়োজন মুর্শিদাবাদবাসীর সহযোগিতা। সাধারণ মানুষকে তাই সংযত থেকে মুর্শিদাবাদের সম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রেখে চলার বার্তা দিয়েছে জেলা প্রশাসন। এই ঘটনার সিসিটিভি ফুটেজ(Footage) ইতিমধ্যেই সংগ্রহ করেছে জেলা প্রশাসন। ওই যুবক যে এই কাণ্ড কেন ঘটালো এবং সে নিজে প্রতিমা তৈরি করেন। সেখানে অন্য কোন ঘটনা এই মূর্তি ভাঙার পেছনে আছে কিনা তা খতিয়ে দিচ্ছে প্রশাসন। ওই যুবকের মানসিক পরিস্থিতিও খতিয়ে দেখা হচ্ছে।

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?