দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুর্শিদাবাদে মহা সপ্তমীর সকাল থেকে আকাশের মুখ ভার, হচ্ছে বৃষ্টি

 নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: আজ মহা সপ্তমী। সকাল থেকে আকাশ মেঘলা। মাঝেমধ্যে বৃষ্টি হচ্ছে। পঞ্চমী(Panchami) থেকে যেভাবে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছিল, এতে খুশি হয়েছিলেন পুজো কমিটির সদস্যরা। কিন্তু তাদের খুশিতে রবিবার বৃষ্টি জল ঢেলে দিয়েছে। বহরমপুর(Baharampur) শহরের কান্দি বাসস্ট্যান্ড(Kandi Bus Stand) পুজো কমিটির মন্ডপ এদিন পলিথিন দিয়ে সবকিছু ঢাকতে ব্যস্ত । মানুষের ভিড়ও সে অর্থে নেই। বৃষ্টি মাথায় অনেকেই বাড়ির বাইরে বের হন নি। পুজো কমিটির সদস্যরা জানান, প্রাকৃতিক দুর্যোগকে তো উপেক্ষা করতে পারিনা । তবুও দর্শনার্থীদের(Audience) সুবিধার জন্য ব্যবস্থা করা হচ্ছে।। তাদের যেন বৃষ্টিতে ভিজতে না হয় মন্ডপ চত্বরে তার ব্যবস্থা রাখা হচ্ছে।

কিছু উৎসাহিত কিশোর কিশোরীর দেখা মিলল এদিন। এমন বৃষ্টির দিনেও ঠাকুর দর্শনে বেরিয়ে পড়েছে তারা। তারা আনন্দের সঙ্গে ঘুরছে বন্ধুদের সঙ্গে । কিন্তু বেশ কিছুটা চিন্তিত বড় পুজো মন্ডপগুলি সামনে খাবারের দোকানে(Food Stall) পসরা সাজিয়ে বসা বিক্রেতারা। নাগরদোলা থেকে বৈদ্যুতিক দোলনা ঘুরছে কিন্তু নেই খদ্দের। বেলুন বিক্রেতা থেকে বাঁশি বিক্রেতা সকলেই বৃষ্টির মধ্যে অপেক্ষায় রয়েছে খদ্দেরের জন্য। বছরের এই পাঁচটি দিন(Five Days) সকলেই আশা করে থাকে আনন্দের জন্য। কিন্তু নিম্নচাপের ভ্রু -কুটি আর বৃষ্টি(Rain), সেই আনন্দে জল ঢেলে অনেকটাই ম্লান করে দিয়েছে সব কিছু।

তবে ছোটদের আনন্দে কোন ভাটা পড়েনি। এদিকে বৃষ্টির মধ্যে দুর্গাপুজোর দিনগুলিতে যাতে কোন অঘটন না ঘটে, তার জন্য সতর্ক জেলা প্রশাসন।বহরমপুর পুরসভার নিকাশি বিভাগের পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের কর্মীদের মজুত রাখা হয়েছে শহরের বিভিন্ন জায়গায় । যাতে প্রয়োজন বোধে তাদের কাজে লাগানো যায়।

Published by:

Share Link:

More Releted News:

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

রাস্তা তৈরির নামে মন্দির ভাঙা? জগদ্দলে তীব্র রাজনৈতিক তরজা

বুথে বুথে পায়ে হেঁটে ঘুরলেন অধীর, ভোট নিয়ে তৃণমূল-বিজেপির বিরুদ্ধে তুললেন বড় অভিযোগ

শালবনিতে ভোটারদের প্রভাবিত করতে গিয়ে বিপুল পরিমাণ মদ সহ গ্রেফতার বিজেপি নেতা

কোতুলপুরে বাড়িতে ঢুকে মহিলাদের মারধর, অভিযুক্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা

‘৯৫ শতাংশ ভোট পড়বে’, আগাম জানিয়ে দিলেন কেষ্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ