জঙ্গলের রাস্তায় লেপার্ডের দেহ উদ্ধারের পর টহল ও মাইক প্রচারে জোর বন দফতরের

Share:

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: জঙ্গলের রাস্তায় লেপার্ডের দেহ উদ্ধারের পর সতর্ক বন দফতর, চলছে টহল ও মাইক প্রচার, লেপার্ডের মৃত্যুতে বন্যপ্রাণ সংরক্ষণ আইনে মামলা রুজু করে তদন্ত শুরু ।জঙ্গলের রাস্তায় লেপার্ডের(Lepard) দেহ উদ্ধারের ঘটনায় বাড়তি সতর্কতামূলক পদক্ষেপ নিল বন দফতর। দফতরের তরফে বাঁকুড়ার জয়পুর ও বিষ্ণুপুরের বিভিন্ন বনাঞ্চলে বন কর্মীদের টহল যেমন বৃদ্ধি করা হয়েছে তেমনই গ্রামে গ্রামে শুরু হয়েছে মাইক প্রচার। তা সত্বেও এলাকার মানুষের আতঙ্ক যেন কিছুতেই কমছে না। আতঙ্কে জঙ্গলে পাতা ও কাঠ কুড়াতে যাওয়া বন্ধ করে দিয়েছেন স্থানীয়রা। এদিকে লেপার্ডের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বন্যপ্রাণ সংরক্ষণ আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে শুরু হয়েছে ঘটনার তদন্ত।

বাঁকুড়ার বাঁকাদহ রেঞ্জের (Bakadaha Range)পচডহরার কাছে গত বৃহস্পতিবার রাতে বাঁকাদহ জয়রামবাটি রাস্তার উপর থেকে উদ্ধার হয়। আর এতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয় বনাঞ্চলে মৃত লেপার্ডের সঙ্গিনী থেকে থাকতে পারে এই আশঙ্কায় স্থানীয় জঙ্গলে পাতা ও কাঠ সংগ্রহ করতে যাওয়া কার্যত বন্ধ করে দিয়েছেন স্থানীয়রা। আতঙ্কে জঙ্গলমুখো হচ্ছেন না বিষ্ণুপুর ও জয়পুর(Bishupur And Jaypur) বনাঞ্চল লাগোয়া বিস্তীর্ণ এলাকার মানুষজন। এদিকে বন দফতর একদিকে এলাকার মানুষের আতঙ্ক দূর করতে যেমন মাইক প্রচার চালাচ্ছে তেমনই বন্যপ্রাণের নিরাপত্তায় জোর দিতে বৃদ্ধি করা হয়েছে টহলদারিও।

বিষ্ণুপুর ও জয়পুর উভয় জঙ্গলেই চলছে বন কর্মীদের কড়া নজরদারি। স্থানীয়দের জঙ্গলে একা না গিয়ে দলবদ্ধ ভাবে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে বন দফতরের তরফে। এদিকে লেপার্ডের মৃতদেহের ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে দুর্ঘটনার তত্ব উঠে এলেও বন দফতরের তরফে বন্যপ্রাণ সংরক্ষণ আইনের ৯ নম্বর ধারায় বিষ্ণুপুর থানায় মামলা রুজু করা হয়েছে। কোন গাড়ির ধাক্কায় লেপার্ডটির মৃত্যু হয়েছে তা জানতে প্রযুক্তিগত সাহায্যও নিচ্ছে বন দফতর।

শুভেন্দু সরকারের আমলে অবশেষে ফিরল দখল হওয়া জমি, বিপাকে তৃণমূলের ২ নেতা

‘জিজ্ঞাসাবাদের পর উদয়নিধিকে মুক্তি দিতে হবে,’ পুলিশকে নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

গোপন সূত্রে অভিযান চালিয়ে ক্যানিং থেকে গ্রেফতার ‘হেরোইন সম্রাট’ পিন্টু

চিত্ত যেথা ভয়শূন্য…,বাঁধ টপকে স্কুলের পথে খুদে পড়ুয়ারা, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? দিনক্ষণ জানালেন সমাজকল্যাণমন্ত্রী

শ্যামবাজার মেট্রোর নাম বদলে হবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র স্টেশন, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

সরকারি হাসপাতালে রোগীর খাবারের বরাদ্দ বৃদ্ধিতে সবুজ সংকেত, সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে

মাঝ আকাশে বিপত্তি, ৩০০ ফুট নীচে নেমে গেল এয়ার ইন্ডিয়ার বিমান, জখম বহ যাত্রী

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

নারকেলডাঙায় বহুতল আবাসনের কার্নিশ থেকে উদ্ধার ব্যবসায়ীর রক্তাক্ত দেহ

বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব

কাকলিদের অস্বস্তি বাড়িয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন না তাহের-খলিলুররা!