চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বনগাঁতে বেআইনিভাবে পুকুর ভরাট আটকে দিল এলাকাবাসী,পৌরসভার কর্মীর বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: বেআইনি ভাবে পুকুর ভরাট আটকে দিল এলাকাবাসী। পৌরসভার কর্মীর বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ।এলাকার ভিতরে বেআইনিভাবে পুকুর ভরাট আটকে দিল সাধারণ মানুষ। পুকুর ভরাটের অভিযোগ বনগাঁ পৌরসভার(Banga Municipality) কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বনবিহারী কলোনি(Banabihari Colony) এলাকায়। এলাকাবাসীদের অভিযোগ কয়েক বছর আগে এলাকার ভিতরে এই পুকুরটি কেনেন এলাকার বাসিন্দা পৌরসভার কর্মী নির্মলেন্দু বিশ্বাস এবং প্রভাত মন্ডল। এরপর সোমবার সকালে হঠাৎই ট্রলারে বোঝাই মাটি এনে পুকুর ভরাটের কাজ শুরু করে পুকুরের মালিক।

সে সময় এলাকার সাধারণ মানুষ তার প্রতিবাদ জানায়। পাশাপাশি মাটি বোঝাই ট্রলার আটকে পুকুর ভরাটের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। বাধ্য হয়ে পুকুর(pond) ভরাট বন্ধ রাখে পুকুরের মালিক। এলাকাবাসীদের দাবি দীর্ঘদিনের পুরনো এলাকার এই পুকুর। যা ভরাট করে দিলে জল নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে যাবে।এ ব্যাপারে পুকুরের মালিক নির্মলেন্দু বিশ্বাস এবং প্রভাত মন্ডল সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে চান নি।এ ব্যাপারে বনগাঁ পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বন্দনা দাস কীর্তনীয়া জানান, তিনি ওয়ার্ডের বাইরে আছেন, সেই সুযোগে এলাকার দুইজন ব্যক্তি বিনা অনুমতিতে পুকুর ভরাট করছিল।

সে সময় এলাকার মানুষ তা আটকে দেয়। পুকুরের মালিকের কাছে পুকুর ভরাটের জন্য কোন এনওসি নেই।বিজেপির বনগাঁ জেলার সভাপতি দেবদাস মন্ডলের দাবি বেআইনিভাবে বিভিন্ন জায়গাতে পুকুর ভরাট হচ্ছে। এখানে তৃণমূলের দুই পক্ষের রফা হয়নি তাই পুকুর ভরাট বন্ধ করা গেছে। গ্রামবাসীরা এই পুকুর ভরাটের বিরুদ্ধে অভিযোগ জানাতে পুলিশের দ্বারস্থ হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে। এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

শীতলকুচির নাম বদলে বিজেপি লিখল ‘শীতলকুচ’, তুলোধনা করল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ