চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বনগাঁতে পাচারের আগে চারটি গরু আটক করল পুলিশ , ধৃত ১

নিজস্ব প্রতিনিধি, বনগাঁ ও মালদা: বনগাঁতে পাচারের আগে চারটি গরু আটক করল পুলিশ ।জানা গেছে,উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার(Banga P.S.) পুলিশ গতকাল কুন্দিপুর এলাকা থেকে চারটি গরু ভর্তি বোলেরো পিকআপ ভ্যান আটক করে । পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল চারটি গরু।

বোলেরো পিকআপ ভ্যান ও চারটি গরু আটক করে গাড়িতে থাকা চিরঞ্জিত ঘোষ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃত চিরঞ্জিত ঘোষকে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আজ বনগাঁ মহকুমা আদালতে(Banga Court) পাঠিয়েছে বনগাঁ থানার পুলিশ । অন্যদিকে, ডাকাতি করার আগেই ডাকাতির ছক ভেস্তে দিল মালদা থানার(Malda P.S.) পুলিশ। ডাকাত দলকে গ্রেফতার করে বড়সড় সাফল্য পেল মালদা থানা। জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে পুরাতন মালদার পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের লোকনাথ মন্দিরের সংলগ্ন এলাকায় মহানন্দা নদীর ধারে বেশ কিছু দুষ্কৃতির জড়ো হয়েছিল ডাকাতির উদ্দেশ্যে।

গোপন সূত্রে খবর পেয়ে, মালদা থানা পুলিশ তৎক্ষণাৎ ঘটনার স্থলে অতর্কিতভাবে হানা দিয়ে চারজন দুষ্কৃতিকে গ্রেপ্তার করে। বাকি পাঁচ সাত জন দুষ্কৃতি পালিয়ে যেতে সক্ষম হয়। জানা গেছে, ধৃতদের বাড়ি পুরাতন মালদার বেহুলা কলোনি ও স্কুলপাড়া এলাকায় । দুষ্কৃতিদের কাছ থেকে উদ্ধার হয়েছে ধারালো হাসুয়া ,শাবল ,লাইলনের দড়ি এবং বড় টর্চ লাইট ।ধৃত চার দুষ্কৃতিকে আজ জেলা আদালতে তোলা হয় ।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ