ধূপগুড়ির বিডিও বদল, পূর্ব মেদিনীপুরে বদল একাধিক থানার পুলিশ

ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের মুখে সরিয়ে দেওয়া হল সেখানকার বিডিও-কে। একই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশেও রদবদল ঘটল।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৫ সেপ্টেম্বর উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি(Dhupguri) বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। ঠিক তার আগেই সেখানকার বিডিও(BDO)-কে বদলি করে দেওয়া হল জেলারই সদর ব্লকে। জেলা প্রশাসনের দাবি, এটি রুটিন বদলি, যদিও তা মানতে রাজি নন রাজনৈতিক মহলের একাংশ। পঞ্চায়েত ভোটের ব্যালট নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল এই বিডিও-কে ঘিরে। এদিকে পূর্ব মেদিনীপুর(Purba Midnapur) জেলায় একাধিক থানার OC ও SI-দেরও বদলি করা হয়েছে। আর সেটা ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বোর্ড গঠনের কাজ সম্পূর্ণঝতে না হতেই। গতকালই সেই বোর্ড গঠিত হয়। ঠিক তার পরেরদিনই বদলির নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন কলকাতা সহ ৬ জেলায় বাজি ক্লাস্টার, বিনিয়োগ কয়েকশো কোটি

পঞ্চায়েত ভোটে ব্যালট নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন ধূপগুড়ির বিডিও শঙ্খদীপ দাস। সদ্য শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচনে শঙ্খদীপ দাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে থেকে ব্যালট পেপার উদ্ধারের ঘটনা নিয়ে হাইকোর্ট পর্যন্ত মামলা গড়ায়। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ওঠা সেই মামলার নিষ্পত্তি হয়েছে ঠিকই। তবে বিতর্ক থামেনি। এসবের মাঝেই সরানো হল তাঁকে। শঙ্খদীপের জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে জলপাইগুড়ির ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর জয়ন্ত রায়কে। জয়ন্ত রায়ের জায়গায় বদলি হয়ে আসছেন শঙ্খদীপ দাস। ধূপগুড়ির বিডিও হিসেবে ৪ বছর ১ মাস দায়িত্বে ছিলেন শঙ্খদীপ। জেলা প্রশাসনের দাবি এটা রুটিন বদলি। জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু জানান, সরকারি নির্দেশ মেনেই ধূপগুড়ির বিডিওকে বদলি করা হয়েছে।

আরও পড়ুন পিএম কিষান প্রকল্প নিয়ে তদন্ত করতে কেন্দ্রীয় প্রতিনিধি দল বাংলায়

অন্যদিকে পূর্ব মেদিনীপুরের একাধিক থানার OC এবং SI-দের বদলির নির্দেশিকা জারি করা হয়েছে। খেজুরি থানার OC অমিত দেব বদলি হয়ে যাচ্ছেন কাঁথি থানায়। ময়না থানার SI সোমনাথ শীট খেজুরি থানার OC’র দায়িত্বে আসছেন। তালপাটি ঘাট কোস্টাল থানার OC বুদ্ধদেব মাল যাচ্ছেন তমলুক থানায়। হেঁড়িয়া ফাঁড়ির IC গৌরব মিত্র তাল পার্টিঘাট কোষ্টাল থানার OC’র দায়িত্বে আসছেন। হেঁড়িয়া ফাঁড়ির IC’র দায়িত্বে আসছেন কাঁথি থানার SI সৌমেন মণ্ডল।

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা