পঞ্চায়েত ভোটের আগে নয়া দায়িত্ব বাংলার BDO-দের

পঞ্চায়েত নির্বাচনের আগে BDO-দের দায়িত্ব আরও খানিকটা বাড়িয়ে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মা-মাটি-মানুষের সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: সব কিছু ঠিক থাকলে আগামী মে মাসেই রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন(Panchayat Election) অনুষ্ঠিত হতে চলেছে। সেই নির্বাচনের আগে গ্রাম বাংলার অন্যতম প্রশাসক Block Development Officer বা BDO-দের দায়িত্ব আরও খানিকটা বাড়িয়ে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নেতৃত্বাধীন মা-মাটি-মানুষের সরকার(Ma-Mati-Manusher Sarkar)। রাজ্য সরকারের অধীনে কাজ করা রাজ্যের নিজস্ব এই খুদে প্রশাসকদের কাঁধে দায়িত্ব বর্তেছে গ্রামে গ্রামে পরিস্রুত পানীয় জল সরবরাহ হচ্ছে কি না, তা দেখার। BDO-দের এই দায়িত্ব অর্পণ করেছে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতর(PHE Department)। গ্রামের বাড়িতে বাড়িতে গিয়ে জলের গুণগত মান পরীক্ষা করা, পাইপলাইনের জলে সংশ্লিষ্ট গ্রামের চাহিদা মিটছে কি না ইত্যাদি বিষয়ে এবার নজরদারি করতে হবে তাঁদের। তবে শুধু নজরদারিই নয়, নিয়মিত রিপোর্টও পাঠাতে হবে নির্দিষ্ট দফতরে।

আরও পড়ুন ১ বছরে ২০ লক্ষ মানুষকে পরিষেবা দিয়ে রেকর্ড SSKM হাসপাতালের

নবান্ন সূত্রে জানা গিয়েছে, গ্রাম বাংলায় পানীয় জল সরবরাহ নিয়ে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতর যে SOP বা Standard Operating Procideor দিয়েছিল, তাতেই BDO-দের এই দায়িত্ব পালনের কথা বলা হয়েছে।এক্ষেত্রে বিডিওদের মূল কাজই হবে জলের গুণমান পরীক্ষা করা। সংশ্লিষ্ট ব্লকের যে সব গ্রামে জল সরবরাহ হচ্ছে, তার নমুনা নিয়ে প্রতি মাসে পরীক্ষা করতে হবে। জল পরীক্ষার জন্য আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। এই কাজের জন্য প্রতিটি গ্রামে পাঁচজন করে কর্মী লাগবে। তাঁদের বাছাই করবেন BDO। স্কুল, স্বাস্থ্যকেন্দ্র ইত্যাদি জায়গায় নিরবচ্ছিন্নভাবে পরিস্রুত জল পৌঁছয় কি না, তা দেখতে হবে তাঁদের। প্রতিটি ব্লকে অভিযোগ জানানোর একটি বাক্স রাখতে হবে। কারও জল নিয়ে অভিযোগ থাকলে দ্রুত নিষ্পত্তি করতে হবে ব্লক প্রশাসনকে। পাইপলাইনের জলে চাহিদা পুরোপুরি মিটলে, সেই গ্রামকে বিশেষ স্বীকৃতিও দেওয়া হবে।

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির