সাঁকরাইলের গাঁজাকাণ্ডে মুখ পুড়ছে বঙ্গ বিজেপির, ভাইরাল ছবি

লোকসভা নির্বাচনের মুখে মুখ পুড়ছে বঙ্গ বিজেপির। দলেরই জনপ্রতিনিধির ঘরে নিষিদ্ধ মাদক উদ্ধারের ঘটনায় অস্বস্তিতে পড়েছে জেলা বিজেপি নেতৃত্বও।

Share:

নিজস্ব প্রতিনিধি: শনি দুপুরে হাওড়া জেলার(Howrah District) সদর মহকুমার সাঁকরাইল ব্লকের(Snakrail Block) কান্দুয়া গ্রাম পঞ্চায়েতের(Kandua GP) বিজেপি সদস্যা রূপা রায়ের নবঘড়া সর্দারপাড়ার বাড়ি থেকে প্রায় ৪১ কেজি গাঁজা উদ্ধার(Ganja Recovery Incident) করে হাওড়া পুলিসের গোয়েন্দা বিভাগ ও সাঁকরাইল থানা। সেই ঘটনায় পঞ্চায়েত সদস্যার স্বামী নিমাই রায় ওরফে নাদু সহ ৩ জনকে গ্রেফতারও(BJP Leader Arrest) করেছে পুলিশ। সেই নাদুর সঙ্গে এখন একাধিক হেভিওয়েট বিজেপি নেতার ছবি ভাইরাল হয়েছে নানান সোশ্যাল মিডিয়ায়। আর তার জেরে এখন লোকসভা নির্বাচনের মুখে মুখ পুড়ছে বঙ্গ বিজেপির(Bengal BJP)। দলেরই জনপ্রতিনিধির ঘরে নিষিদ্ধ মাদক উদ্ধারের ঘটনায় অস্বস্তিতে পড়েছে হাওড়া জেলা বিজেপি নেতৃত্বও। তবে তাঁদের দাবি, তাঁদের জনপ্রতিনিধির পরিবারকে ফাঁসানো হয়েছে। যদিও পুলিশের দাবি ওই মহিলা জনপ্রতিনিধি ও তাঁর স্বামী গাঁজা পাচারের ব্যবসা করতেন। একই সঙ্গে এলাকার তৃণমূল নেতৃত্বেরও দাবি, আগেই পুলিশকে জানানো হয়েছিল ওই মহিলা ও তাঁর স্বামী গাঁজা পাচারের ব্যবসায় জড়িত। তখন পুলিশ কান দেয়নি। গাঁজা পাচারের ব্যবসার টাকা ছড়িয়েই ভোটে জিতেছেন ওই মহিলা।

উল্লেখ্য, সম্প্রতি গোপন সূত্রে গোয়েন্দাদের কাছে খবর আসে, কান্দুয়ার বিজেপি নেতা নিমাই রায় ওরফে নাদু এবং তাঁর স্ত্রী যিনি বিজেপির পঞ্চায়েত সদস্যা সেই রূপা রায়ের বাড়িতে বিপুল পরিমাণ গাঁজা মজুত রয়েছে। এমনকী স্থানীয় এলাকায় রমরমিয়ে চলছে ওই মাদকের ব্যবসা। প্রাথমিক তদন্তে এই সংক্রান্ত বেশ কিছু তথ্যও হাতে আসে তদন্তকারীদের। তার জেরেই শনিবার অভিযানে নামে পুলিশ। কান্দুয়ার নবঘড়া সর্দারপাড়ায় রূপাদেবীর বাড়ির পাশেই টালির ছাউনি করা একটি ঘর দেখে সন্দেহ বাড়ে পুলিস আধিকারিকদের। সেখানে তল্লাশি শুরু হতেই উদ্ধার হতে থাকে কেজি কেজি গাঁজার প্যাকেট। তারপরেই নাদু সহ ২ জনকে এই ঘটনায় গ্রেফতার করে পুলিশ। সেই গ্রেফতারির পরে পরেই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে নাদুর সঙ্গে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta Majumdar), রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) সহ বিজেপির একাধিক হেভিওয়েট নেতাদের ছবি যা পদ্ম শিবিরে রীতিমত অস্বস্তি ছড়িয়ে দিয়েছে।

ঘটনার জেরে সাঁকরেল বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়িকা প্রিয়া পাল জানিয়েছেন, ‘যা ঘটেছে নিঃসন্দেহে তা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। দীর্ঘদিন ধরে ওই এলাকায় গাঁজার ব্যবসা চালাচ্ছে ওই বিজেপি নেতা। পঞ্চায়েত নির্বাচনের আগে ওই এলাকায় প্রচারে গিয়ে বিষয়টি জানতে পারি। তখনই এই বিষয়টি প্রশাসনকে জানিয়েছিলাম। গাঁজা বিক্রির টাকা ছড়িয়ে ভোটে জেতানো হয়েছে রূপা রায়কে।’ যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন রূপা। উল্টে এখন তাঁর দাবি, ‘আমার স্বামী অটো চালান। তিনি কোনওভাবেই এই ধরনের কাজের সঙ্গে যুক্ত নন। আমরা বিজেপি করি বলে ফাঁসানো হয়েছে।’

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই