রাজ্যে একাধিক শুট আউটে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও কার্তুজ পাচারকারী চক্রের সন্ধান পেল এসটিএফ

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিভিন্ন শুট আউটে ব্যবহৃত বেআইনী পিস্তল-কার্তুজের মূল উৎস বের হল বেঙ্গল এস টি এফের তদন্তে। উদ্ধার হল বিপুল সংখ্যক ফ্যাক্টরি-উৎপাদিত তাজা কার্তুজ।গ্রেফতার কলকাতা শহরের বুকে নামী অস্ত্র-কার্তুজ বিপণন দোকানের কর্মচারী সহ মোট চারজন বেআইনী অস্ত্র ব্যবসায়ী।জীবনতলা থানা এলাকায় বারুইপুর জেলা পুলিশের(Baruipur District Police) স্থানীয় থানার সাথে তল্লাশি চালিয়ে বেঙ্গল এস টি এফ(Bengal STF) উদ্ধার করল একশো নব্বইটি তাজা পিস্তল- কার্তুজ।

এছাড়া নয়টি ১২ বোরের কার্তুজসহ উদ্ধার একটি ডাবল ব্যারেল বন্দুকও। এই চক্রে বাকি দের সন্ধানে তল্লাশি চলছে জোর কদমে। শহর শহরতলীতে অনায়াসে দুষ্কৃতিদের হাতে পৌঁছে যাচ্ছে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। প্রকাশ্য দিবালোকে চলছে গুলি। যেকোনো ছোট ঘটনায় ব্যবহৃত হচ্ছে বেআইনি আগ্নেয়াস্ত্র। শিয়ালদহ স্টেশন সংলগ্ন সুরেন্দ্রনাথ কলেজের পাশে নারকেলডাঙ্গার বাসিন্দা কে অস্ত্র সমেত গ্রেফতার করে কলকাতা এস টি এফ

সেই ঘটনার জেরে পরবর্তীকালে তদন্তে বিহার পুলিশকে সঙ্গে নিয়ে একাধিক বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরীর কারখানার সন্ধান পায় এসটিএফ। কিন্তু বেআইনি অস্ত্র পাচারকারীদের কাছে এই বিপুল পরিমাণ কার্তুজ ও ম্যাগাজিন কোথা থেকে আসছে সেই সূত্র খুঁজতে লাগাতার তদন্ত শুরু করে স্পেশাল টাস্ক ফোর্স। সেই তদন্তেই এবার মধ্য কলকাতায় একটি নামিয়ে আগ্নেয়াস্ত্র বিপণী দোকানে কর্মরত কর্মচারীর সন্ধান পেল অফিসাররা। জানা গেছে এই চক্র যে কার্তুজ ও ম্যাগাজিন ইছাপুর রাইফেল ফ্যাক্টরি সহ বিভিন্ন অনুমোদিত কারখানায় তৈরি হতো তা ঘুর পথে সংগ্রহ করত।

সেইসব কার্তুজ পৌঁছে যেত দুষ্কৃতীদের কাছে বেআইনি আপনি আসলো কিনলেই। শুধু তাই নয় বেশি পরিমাণে বেআইনি আপনি আসলে কিনলে সঙ্গে এই কার্তুজ ফ্রিতে দেওয়া হত। এই চক্রে বাকিদের সন্ধানে চলছে জোরদার তল্লাশি। তবে শুধু এর রাজ্য নয়, আন্ত: রাজ্য পাচার চক্র এই বেআইনি অস্ত্র লেনদেন বিক্রি ও পাচারের সঙ্গে যে যুক্ত তাতে পুরোপুরি নিশ্চিত এসটিএফ।

ম্যাচ জিতেও শাস্তির মুখে মুম্বইয়ের কোচ, উঠেছে বড় অভিযোগ

আজ রাতেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবারের সফরের উদ্দেশ্য কী?‌

সন্ধ্যার টিফিনে তেলে ভাজা নয়, ট্রাই করুন পুষ্টিকর মুসুর ডালের টিক্কি

প্রাতঃরাশে স্বাস্থ্যকর খাবার! শিখে নিন ১০ ধরনের পুষ্টিকর ইডলির রেসিপি

স্বাদবদল করতে দুপুরের মেনুতে রাখুন আম কাসুন্দি কাতলা ভাপা

কী রয়েছে ভ্যান্সের জন্য হোয়াইট হাউসে ট্রাম্পের রেখে যাওয়া গোপন চিঠিতে?

শরীরে ধারাল অস্ত্রের কোপ, হাওড়া ব্রিজের কাছে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

ফের পাকিস্তানে আত্মঘাতী হামলা, নিহত ৯, আহত একাধিক

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

‘আগামী বছর থেকে নিট পুরোপুরি অনলাইন-ভিত্তিক হবে’, কড়া পদক্ষেপ কেন্দ্রের

প্রশ্নফাঁসের জেরে বাতিল হয়েছিল NEET, নতুন পরীক্ষার দিন ঘোষণা করল এনটিএ

সর্বসম্মতিক্রমেই রাজ্য বিধানসভার নতুন স্পিকার হলেন রথীন্দ্রনাথ বসু

‘‌চার দশকের আনুগত্যের জন্য আজ পুরস্কৃত হলাম’‌, পদ হারিয়ে মমতাকে ঠুকলেন কাকলি

সাপের কামড়ে কংগ্রেস নেতা কেতন ভাটিকার মৃত্যু