বিশ্বকর্মা পুজোর আগের দিনই বন্ধ হয়ে গেল রিলায়েন্স জুটমিল

বিশ্বকর্মা পুজোর আগেরদিনই উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর শিল্পাঞ্চলের ভাটপাড়া রিলায়েন্স জুটমিল বন্ধ হয়ে গেল।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই দেবশিল্পী বিশ্বকর্মা পুজো(Vishwakarma Puja)। একটা সময় ছিল যখন এই পুজো উপলক্ষ্যে উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার ব্যারাকপুর শিল্পাঞ্চল(Barrackpore Industrial Area) এবং হাওড়া-হুগলি জেলার শিল্পাঞ্চল কার্যত উৎসবের চেহারা নিত। আলোয় আলোয় ভেসে যেত গোটা এলাকা। মাইকের আওয়াজে গমগম করতে দুই শিল্পাঞ্চল। হাসিমুখে নতুন জামাকাপড় পড়ে পরিবার নিয়ে ওই দুই শিল্পাঞ্চলের শ্রমিকেরা চলে আসতেন নিজ নিজ কর্মস্থলে। মালিক ও শ্রমিক সবাই মিলে সেখানে একসঙ্গে খাওয়াদাওয়া করতেন। কোথাও কোথাও সেদিনই শ্রমিকদের হাতে তুলে দেওয়া হতো বোনাস। আজ এইসবই অতীত এবং স্মৃতির পাতায় বন্দি। এখন সেই দুই শিল্পাঞ্চলের অবস্থা এতটাই খারাপ যে বিশ্বকর্মা পুজোর আগের দিন শ্রমিকেরা যখন পুজোর আয়োজন ঘিরে আনন্দে আছেন, ঠিক তখন জুটমিল বন্ধ করে দেওয়ার নোটিস দিয়ে দেয় মিল কর্তৃপক্ষ। হ্যাঁ বিশ্বকর্মা পুজোর আগেরদিনই এমন ঘটনা ঘটেছে ব্যারাকপুর শিল্পাঞ্চলের ভাটপাড়া রিলায়েন্স জুটমিলে(Bhatpara Reliance Jute Mill)।

জানা গিয়েছে, ভাটপাড়ার রিলায়েন্স জুটমিলে শ্রমিক মালিক অসন্তোষের ঘটনা হামেশাই ঘটে। আর তার জেরে এই মিল যখনতখন বন্ধ হয়ে যায়। আবার প্রশাসনের হস্তক্ষেপে কিছুদিন বাদে তা খুলেও যায়। এবারে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একজন কর্মচারীকে বসিয়ে দেয় মিল কর্তৃপক্ষ। কেন তাঁকে বসিয়ে দেওয়া হল, সেই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখিয়েছিলেন শ্রমিকেরা। আর তার জেরেই তাঁদের সঙ্গে মিল কর্তৃপক্ষের ঝামেলা শুরু হয়। আর সেই ঝামেলার মধ্যেই শুরু হয়েছিল জুটমিলে বিশ্বকর্মা পুজোর আয়োজন। কিন্তু এদিন সকালে সেখানে নোটিস দিয়ে জুটমিল বন্ধ করে দেওয়া হয়। বিশ্বকর্মা পুজোর আগের দিনে এভাবে মিল বন্ধ হয়ে যাওয়ায় চরম অসুবিধায় পড়লেন সেখানে স্থায়ী অস্থায়ী মিলিয়ে কাজ করা প্রায় আড়াই হাজার শ্রমিক। বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, তাঁদের অল্প বেতন দিয়ে বেশি পরিমাণে খাটিয়ে নেওয়ার পরিকল্পনা করে রেখেছে মিল কর্তৃপক্ষ। সেখানে কাজে একটু কম বেশি হলেই অশ্রাব্য ভাষায় গালিগালাজ থেকে শুরু করে গায়ে হাত তুলতে পর্যন্ত পিছুপা হচ্ছে না মালিক কর্তৃপক্ষ। এখন পূজোর আগে প্রভিডেন্ট ফান্ড আর বোনাসের টাকা যাতে না দিতে হয় তার জন্য রীতিমত পরিকল্পনা করে একটা বাজে কারণ দেখিয়ে মিল বন্ধ করে দিল মিল কর্তৃপক্ষ।

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?