ভুবন এখন ‘সেলিব্রিটি’! ‘কাঁচা বাদাম’, বিক্রি করবেন না তিনি

একটি গান, যা গোটা ভারত ছাড়িয়ে বিশ্ব কাঁপাচ্ছে। বীরভূমের অজ পাড়া গাঁয়ে গাওয়া এই ভুবন বাদ্যকারের গান মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়

Share:

নিজস্ব প্রতিনিধি: একটি গান, যা গোটা ভারত ছাড়িয়ে বিশ্ব কাঁপাচ্ছে। বীরভূমের অজ পাড়া গাঁয়ে গাওয়া এই ভুবন বাদ্যকারের গান মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যা ধীরে ধীরে দেশ ছাড়িয়ে গোটা বিশ্বে এখন রমরমিয়ে চলছে। যার রিমেক্স ভার্সান কিংবা টুইস্ট ভার্সান বানাচ্ছেন অনেকে। সেই ভুবন বাদ্যকার এখন জনপ্রিয়। কিছুদিন আগেই রাজ্য পুলিশের তরফে বিশেষ সম্মান দেওয়া হয় তাঁকে। দরিদ্র বাড়ির মানুষ ভুবনের সুর করা কাঁচা বাদাম গানের জনপ্রিয়তার নিরিখেই আজ ‘সেলিব্রিটি’ ভুবন। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন আর কাঁচা বাদাম বিক্রি করবেন না।

বৃহস্পতিবার বীরভূমের ইলামবাজারে ভুবনের কাঁচা বাদাম গানের কপিরাইট সংক্রান্ত অনুষ্ঠান ছিল। ভুবনের দাবি ছিল তাঁর গাওয়া গানের স্বত্ব পাচ্ছেন না। অন্য কেউ ব্যবসা করে নিচ্ছে কিন্তু তিনি দাম পাচ্ছেন না। সেই কাজে এগিয়ে আসে ‘গোধূলি’ নামে এক মিউজিক কোম্পানি। বৃহস্পতিবার ইলামবাজারে তাদের তরফে ভুবন বাদ্যকরকে সংবর্ধনা দেওয়া হয়। এদিনই স্বাক্ষরিত হয় চুক্তিপত্র। তিন লক্ষ টাকা চুক্তি হয়েছে। এদিনই দেড় লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয় ‘বাদাম কাকু’র হাতে। পরে আবার দেড় লক্ষ টাকা দেওয়া হবে। এরপরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ভুবন বাদ্যকার জানিয়েছেন, ‘ওরা আমাকে সংবর্ধনা দিল। আর তিন লক্ষ টাকার চুক্তি হয়েছে। না না, এখন আর বাদাম বিক্রি করি না। এখন তো আমি সেলিব্রিটি। বাদাম বেচতে গেলে সবাই ঘিরে ধরে, বাদাম বিক্রি হয় না। আর আপনাদের কাছে যখন পৌঁছে গিয়েছি, তখন আর আশা করি, বাদাম বিক্রি করতে হবে না।’

রাজ্যের তরফে আগেই জানানো হয়েছে ভুবনের গানের জন্যই রাজ্যে বাদামের চাহিদা বেড়েছে। হু হু করে বিক্রি হয়েছে বাদামের। এর জন্য তাঁকে বিশেষ সম্মান জানানোও হয়। এদিনই ভুবন বাদ্যকারকে বার্নপুরের একঝাঁক তরুণ-তরুণী পিয়ানো উপহার দিয়েছেন। এছাড়াও শাল, কম্বল, ফুল ও মিষ্টিতে সংবর্ধনা দেওয়া হয়েছে ভুবনকে।

আজ থেকেই বঙ্গে বৃষ্টির ভ্রুকুটি! ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩