নির্দেশিকা মেনে গ্রীষ্মের ছুটিতে বেসরকারি স্কুলে অফলাইন ক্লাস বন্ধ করার নির্দেশ রাজ্যের

বিকাশভবনের নির্দেশ, এখন শিক্ষার্থীরা বাড়িতে থেকেই পঠনপাঠন করুক। অনলাইন মোডে ক্লাস শুরু করুক বেসরকারি স্কুলগুলি।

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি (Govt.) নির্দেশিকার (Notice) পরেও একাধিক বেসরকারি স্কুল (Private School) খোলা। চলছে অফলাইন (Offline) ক্লাস (Class)। সরকারের নির্দেশিকা মানতে বলে ওই বেসরকারি স্কুলগুলিকে নির্দেশ দিয়েছে শিক্ষা দফতর। করা হয়েছে সতর্ক। প্রয়োজনে অনলাইন ক্লাস করার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ, রাজ্যের স্কুলে এখন জারি রয়েছে গ্রীষ্মের ছুটি। উল্লেখ্য, গরমের কারণে রাজ্যে মৃত্যু হয়েছে একাধিক জনের। শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা ভেবে উদ্বিগ্ন প্রশাসন।

নির্দেশিকা অনুযায়ী রাজ্যের স্কুলগুলিতে চলছে গরমের ছুটি (Summer Vacation)। এদিকে একাধিক বেসরকারি স্কুল রয়েছে খোলা। অফলাইন মোডে চলছে পঠনপাঠন। বিকাশভবনের নির্দেশ, এখন শিক্ষার্থীরা বাড়িতে থেকেই পঠনপাঠন করুক। অনলাইন (Online) মোডে ক্লাস শুরু করুক বেসরকারি স্কুলগুলি। স্কুল শিক্ষা দফতর থেকে জানানো হয়েছে, মেনে চলতে হবে সরকারের নির্দেশিকা। তবে একাধিক স্কুল ইতিমধ্যেই অনলাইনে ক্লাস শুরু করেছে। সেই খবর স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে রাজ্যের স্কুল শিক্ষা দফতরকে।

উল্লেখ্য, গত ২ মে থেকে আগামী ১৫ জুন পর্যন্ত চলবে গরমের ছুটি। এরই মাঝে শিক্ষা দফতর জানতে পারে, সরকারি নির্দেশ অমান্য করে বেশ কিছু বেসরকারি স্কুলে চলছে অফলাইন পঠনপাঠন। তারপরেই এই নির্দেশিকা জারি করে সতর্ক করা হয়।

 

প্রতিকী ছবি 

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

বেসরকারি ব্লাড ব্যাঙ্ক থেকে ভিনরাজ্যে পাচার হচ্ছে রক্ত, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য 

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

নিট আন্দোলনে ধৃত নাবালকদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, সাত রাজ্যকে নোটিস

আঙুল মটকানোর শব্দে ব্যাটারকে আউট দিলেন আম্পায়ার, অভিনব প্রতারণা ইংলিশ ক্রিকেটে

৪ বছরের জন্য ফ্রান্সের কোচ হলেন বিশ্বকাপজয়ী জিনেদিন জিদান

বিধায়ক হোস্টেলের সাততলা থেকে পড়ে মৃত্যু প্রাক্তন মন্ত্রীর, আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ