মন্দারমণির সৈকতে উদ্ধার অর্ধনগ্ন তরুণীর দেহ

মন্দারমণি থেকে চাঁদিপুরের মাঝামাঝি জলদা এলাকায় দেহটি উদ্ধার হয়েছে। মৃতার শরীরে কেবল অন্তর্বাস ছিল। আর কোনও পোশাক ছিল না।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাত সকালে চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুর(Purba Midnapur) জেলার কাঁথি(Contai) মহকুমার মন্দারমণির সমুদ্রসৈকতে। কেননা এদিন সকালে সেখানে এক অর্ধনগ্ন তরুণীর দেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। মন্দারমণি(Mandarmani) থেকে চাঁদিপুরের মাঝামাঝি জলদা এলাকায় দেহটি উদ্ধার হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ(Police)। তাঁরাই ওই তরুণীর দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এদিন সকালে তাঁরা সৈকতে একটি পাথরের ওপর ওই তরুণীর দেহ পড়ে থাকতে দেখেন। মৃতার শরীরে কেবল অন্তর্বাস ছিল। আর কোনও পোশাক ছিল না। তরুণিকে দেখে তাঁরা চিনতেও পারেননি। তাঁদের ধারনা ওই তরুণীকে কেউ বা কারা খুন করে তাঁর দেহ ফেলে রেখে গিয়েছে সেখানে। তাঁরাই এই বিষয়ে আসে মন্দারমণি কোস্টাল থানার পুলিশকে জানান।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তরুণীর দেহের পাশ থেকে কোনও পরিচয়পত্র উদ্ধার হয়নি এখনও। দেহটি সমুদ্রের জলে ভেসে এসেছে না কি দেহটিকে এনে এই জায়গায় ফেলে রেখে যাওয়া হয়েছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে। মৃতার সম্পর্কের খোঁজখবর করা হচ্ছে। পূর্ব মেদিনীপুরের পাশাপাশি পড়শি ওড়িশা-সহ বিভিন্ন থানা এলাকায় পাঠানো হচ্ছে দেহ উদ্ধারের খবর। তরুণীর মৃত্যু কী ভাবে হল, তা স্পষ্ট হবে ময়নাতদন্তের পরেই। প্রাথমিক ভাবে পুলিশের ধারনা অন্য কোথাও খুন করে তাঁকে ওই জায়গায় ফেলে রেখে যাওয়া হয়েছে। আবার অন্য কোনও সৈকতে জলের টানে সাগরে ডুবে মারা যাওয়ার পরে তাঁর দেহ মন্দারমণিতে ভেসে আসতে পারে। তবে সাধারণ দেহ এত দূরে উদ্ধার হয় না। তাই পুলিশ জোর দিচ্ছে অন্য কোথাও খুন করে দেহ সৈকতে ফেলে যাওয়ার ওপরেই। মৃত্যুর আগে তরুণীকে ধর্ষণ বা গণধর্ষণ করা হয়েছিল কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান