আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দাদার নামে তোলাবাজি চালিয়ে এবার মার খেলেন কেষ্ট’র তুতো ভাই

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: যতদিন মাথার ওপর দাদার হাত ছিল, ততদিন কেউ গায়ে হাত তোলার সাহস পায়নি। কিন্তু দাদা তিহাড়ে যেতেই সেই ছবি বদলে গেল। একসময় দাদার নামে যে তোলাবাজি চালাতো তাকেই এবার একা পেয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল। আক্রান্ত বীরভূমের(Birbhum) দাপুটে তৃণমূল(TMC) নেতা তথা জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের(Anubrata Mondol) তুতো ভাই সুমিত মণ্ডল(Sumit Mondol)। তাঁর বিরুদ্ধে আগেই দাদার নাম করে তোলাবাজি চালানোর অভিযোগ ছিল। দাদা CBI’র হাতে গ্রেফতার হতেই সেই তোলাবাজিতে লাগাম পরেছিল ঠিকই, কিন্তু কোনও তদন্তের মুখোমুখি সুমিতকে হতে হয়নি। বৃহস্পতিবার তাকেই হাতের নাগালে পেয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে দুই যুবক। সুমিত পুলিশের কাছে গেলেও সেভাবে সাড়া পাননি। যদিও সুমিত তাঁর বিরুদ্ধে ওঠা তোলাবাজির অভিযোগ অস্বীকার করেছেন।

জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের বাড়ি বোলপুরের(Bolpur) যে নীচুপট্টি এলাকায় সেখান থেকে কিছুটা দূরেই রয়েছে বাড়িপুকুর এলাকা। সেখানেই বসবাস সুমিত মণ্ডলের। তিনি পেশায় স্কুল শিক্ষক। যদিও এলাকাবাসীর অভিযোগ, স্কুলে খুব কমই তাঁকে দেখতে পাওয়া গিয়েছে। পরিবর্তে এলাকায় তোলাবাজি চালাতেই দেখা গিয়েছে তাঁকে। যদিও CBI’র হাতে অনুব্রত গ্রেফতার হতেই তাতে লাগাম পড়ে। বৃহস্পতিবার দুর্গা প্রতিমা বিসর্জনের সময় কামরুল আলি এবং আকাশ কুণ্ডু নামের দুই যুবক তাঁকে মারধর করে। মেরে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়। রক্তাক্ত অবস্থায় দীর্ঘক্ষণ সেখানেই তাঁকে পরে থাকতে দেখা যায়। পরে সুমিত থানায় যান অভিযোগ জানাতে। যদিও সেখানে খুব একটা লাভ হয়নি। থানায় লিখিত অভিযোগ করা সত্ত্বেও তাঁকে হাসপাতালে নিয়ে যায়নি পুলিশ৷

ঘটনার জেরে সুমিত জানিয়েছেন, ‘আমি কোনওদিন তোলাবাজি চালায়নি আমার দাদার নাম করে। আমি স্কুল শিক্ষক। তোলাবাজি কেন করবো? এসব বিজেপি(BJP) থেকে রটানো হচ্ছে। আমাদের পরিবারের নামে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। অনুব্রতের ভাই বলেই আমাকে মারধর করা হয়েছে। থানায় এসে সবটা জানানো সত্ত্বেও পুলিশ আমাকে হাসপাতালে নিয়ে যায়নি৷ যেহেতু আমার দাদা তিহাড়ে বন্দি, তাই পুলিশ অসহযোগিতা করছে। আমি প্রচণ্ড অসুস্থ। এটা বলার পরেও পুলিশ আমাকে হাসপাতালে নিয়ে যায়নি। কামরুল আলি আর আকাশ কুণ্ডু মাকে মারধর করেছে। পুলিশ ওদের আটকও করেনি।’ এই ঘটনা ঘিরে বোলপুরে চাঞ্চল্য ছড়ালেও মুখে কুলুপ এঁটেছে বাংলার শাসক দল। তবে বিজেপির তরফে বোলপুরের প্রাক্তন তৃণমূল সাংসদ অনুপম হাজরা কটাক্ষ করে জানিয়েছেন, ‘অনুব্রত মণ্ডল তিহাড়ে আর রাজ্যের পুলিশমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যাঁরা তৃণমূল করছেন, কখন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের মাথা থেকে হাত সরিয়ে নেবেন, বুঝতে পারবেন না।’

Published by:

Share Link:

More Releted News:

রাত পোহালেই ভোটগণনা, নিশ্চিদ্র নিরাপত্তায় ঢাকা কেন্দ্রগুলো

গণনার দিন ব্যপক দুর্যোগের পূর্বাভাস, রবিতে দক্ষিণবঙ্গের ৬ জেলায় জারি সতর্কতা

ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল করল কমিশন, ২১ মে ফের নির্বাচন

মিহিজামের জঙ্গলে যুবক-যুবতীর দেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য,তদন্ত শুরু

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

ডায়মন্ড হারবার, মগরাহাটের ১৫ বুথে পুনর্নির্বাচনে ভোট পড়ল ৯০ শতাংশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ