গরু পাচার মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডলের দেহরক্ষী

দীর্ঘ জেরার পরে বৃহস্পতিবার রাতে তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতির দেহরক্ষীকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Share:

নিজস্ব প্রতিনিধি: গরু পাচার মামলায় বড়সড় পদক্ষেপ করল সিবিআই (CBI)। দীর্ঘ জেরার পরে বৃহস্পতিবার রাতে তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) দেহরক্ষী সায়গল হোসেনকে (saigal hussain) গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জেরায় সহযোগিতা না করায় এবং একাধিক প্রশ্নের সঠিক জবাব দিতে ব্যর্থ হওয়াতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে সিবিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন। আগামিকাল শুক্রবার তাঁকে আসানসোলের সিবিআই আদালতে তোলা হবে ।

গরু পাচার কাণ্ডে ইতিমধ্যেই বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) বেশ কয়েক দফা জেরা করেছেন সিবিআই (CBI)  আধিকারিকরা। পাশাপাশি তাঁর দেহরক্ষী সায়গল হোসেনকেও (saigal hussain) জেরা করা হয়েছিল। এমনকী বাড়িতেও তল্লাশি চালিয়েছিল সিবিআই। এদিন সকালে ফের অনুব্রতের দেহরক্ষীকে জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে তলব করেছিলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার গোয়েন্দারা। টানা জেরা করা হয় তাঁকে। সূত্রের খবর অধিকাংশ প্রশ্নের জবাবই ‘জানি না’, ‘মনে পড়ছে না’ বলে এড়িয়ে যান সায়গল। এমনকী তাঁর বিপুল সম্পত্তির উ‍ৎস নিয়েও সঠিক কোনও জবাব দিতে পারেননি অনুব্রতের দেহরক্ষী। তার পরেই সায়গল হোসেনকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেন সিবিআই আধিকারিকরা।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (CBI) এক আধিকারিক জানিয়েছেন, ‘দীর্ঘদিন ধরেই বীরভূম জেলা তৃণমূল সভাপতির ঘনিষ্ঠ অনুচর হিসেবে কাজ করছেন সায়গল। তাঁর ফোন থেকেই বিভিন্ন জনের সঙ্গে কথা বলতেন অনুব্রত। পাশাপাশি সায়গলের হাত থেকেই প্রভাবশালীদের কাছে গরু পাচারের বিপুল টাকা পৌঁছে যেত।’

 

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড