মমতার বিমান বিভ্রাটে ষড়যন্ত্র নেই, আদালতে দাবি কেন্দ্রের

কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই বক্তব্য হলফনামায় লিখে জমা দেওয়ার নির্দেশ দেয়। এর আগে মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট দেখা গিয়েছিল ২০১৬ সালে

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানে (Flight দেখা গিয়েছিল বিভ্রাট। দিল্লি থেকে কলকাতাগামী বিমানে বিভ্রাট নিয়ে কলকাতা হাইকোর্টে গড়িয়েছিল মামলা। সেই মামলার শুনানি ছিল সোমবার। এদিন কেন্দ্র আদালতে তদন্ত রিপোর্ট পেশ করে। সেই রিপোর্টে বলা হয়েছে, এই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যান্ত্রিক ত্রুটিগত কারণে। এর পেছনে কোনও ষড়যন্ত্র নেই।

প্রসঙ্গত, এই তদন্ত করেছিল একাধিক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। অন্যদিকে বিমান মন্ত্রকের পক্ষ থেকেও আদালতে জানানো হয়েছিল যান্ত্রিক ত্রুটির কারণেই এই সমস্যা। এদিন শুনানির পর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই বক্তব্য হলফনামায় লিখে জমা দেওয়ার নির্দেশ দেয়।

উল্লেখ্য, গত মার্চ মাসে বারানসী সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে ফেরার পথেই তাঁর চাটার্ড বিমানে সমস্যা লক্ষ্য করা যায়। কলকাতায় নামার মুখে তীব্র ঝাঁকুনি দেখা যায়। এয়ারপোর্ট থেকে বলা হয়েছিল, আবহাওয়া খারাপ থাকার জন্য ওই বিমান পড়ে গিয়েছিল এয়ার পকেটে। নবান্নের মত, আবহাওয়া খারাপ থাকলে তা যাত্রীদের আগে জানানো হয়। রাজ্যের মুখ্যসচিব জানতে চেয়েছিলেন, আদৌ রুট ক্লিয়ারেন্স ছিল কি না। মুখ্যমন্ত্রী বলেছিলেন, এই ঘটনায় তিনি কোমরে চোট পেয়েছিলেন। তাঁর রক্তচাপ বেড়ে গিয়েছিল বলেও জানান তিনি। বলেছিলেন, বিমান আদৌ এয়ার পকেটে পড়েনি। সামনে অন্য বিমান এসেছিল। প্রসঙ্গত এর আগে মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট দেখা গিয়েছিল ২০১৬ সালে।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর