কেন্দ্রীয় রেশন ব্যবস্থার সুযোগ লোধা- শবর, নয়া নির্দেশিকায় হইচই

অভিযোগ, খাদ্যকে হাতিয়ার করে আদিবাসীদের ব্যবহার করে রাজনীতি করতে চাইছে বিজেপি শাসিত কেন্দ্র। আদিবাসী ও জঙ্গলমহলের মন পেতেই এই পদক্ষেপ নিল?

Share:

নিজস্ব প্রতিনিধি: নয়া নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। তাতে বলা হয়েছে চাইলে লোধা, শবররা সুযোগ পাবে কেন্দ্রীয় রেশন (Ration) ব্যবস্থার। এই নির্দেশিকা জারি করা হয়েছে খাদ্য মন্ত্রক থেকে। প্রসঙ্গত, খাদ্য সুরক্ষা যোজনা প্রকল্পের আওতায় রেশন। কেন্দ্র নোটিশ দিয়ে জানিয়েছে চাইলে রাজ্যের এই প্রকল্পের আওতাভুক্ত লোধা- শবররা আসতে পারেন কেন্দ্রের আওতায়। নয়া এই নির্দেশিকা নিয়েই পড়েছে শোরগোল। তবে কি বিজেপি শাসিত কেন্দ্র আদিবাসী ও জঙ্গলমহলের মন পেতেই এই পদক্ষেপ নিল?

আগামী বছর পঞ্চায়েত নির্বাচন। বিধানসভা ও উপ নির্বাচনে হারের পর মরিয়া হয়ে উঠেছে বিজেপি। তাই কি লোধা- শবর সহ আদিবাসী ও জঙ্গলমহলের মন পেতে এই নয়া বিজ্ঞপ্তি? অন্তত এমনটাই মনে করছে রাজ্যের শাসকদল তৃণমূল। নির্দেশিকায় বলা হয়েছে, আদিবাসী- পিছিয়ে পড়া জাতি- উপজাতি, রূপান্তরকামী, বিশেষভাবে সক্ষম সকলেই আবেদন জানাতে পারেন। প্রশাসনিক আধিকারিকদের নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে আগামী ২৮ এপ্রিলের মধ্যে তালিকা প্রস্তুত করে পাঠাতে হবে। সকলেই চাইলেই আসতে পারে রাজ্য প্রকল্প থেকে কেন্দ্রীয় প্রকল্পের আওতায়। উল্লেখ্য, কেন্দ্রীয় প্রকল্পের এই আওতায় রয়েছে রাজ্যের ৬ কোটি মানুষ। আর রাজ্যের আওতায় রয়েছে সাড়ে ৪ কোটি মানুষ। এই সাড়ে ৪ কোটির মধ্যে ন্যা নির্দেশিকায় আবেদন জানাতে পারে অনেকেই। তৃণমূলের অভিযোগ, সেই আবেদন ও প্রকল্পের সুযোগে জঙ্গলমহল জুড়ে আদিবাসীদের বাড়িবাড়ি গিয়ে প্রচার চালাবে বিজেপি। সরকারি প্রকল্পকে ব্যবহার করা হবে দলীয় প্রচারে। কারণ,প্রতিমাসে  কেন্দ্রের অন্ত্যোদয় অন্ন প্রকল্পে দেওয়া হয় ১৫ কেজি চাল ও ২০ কেজি আটা। অন্যদিকে কেন্দ্রের পিএইচএইচ প্রকল্পে দেওয়া হয় ২ কেজি চাল ও ৩ কেজি আটা। রাজ্যেও রয়েছে ২ টি প্রকল্প। একটি প্রকল্পে দেওয়া হয় ২ কেজি চাল ও ৩ কেজি গম। অন্যদিকে আরেকটি প্রকল্পে দেওয়া হয় ১ কেজি চাল ও ১ কেজি গম। তাই সবুজ শিবিরের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের আগে খাদ্যকে হাতিয়ার করে আদিবাসীদের ব্যবহার করে রাজনীতি করতে চাইছে বিজেপি শাসিত কেন্দ্র।

চিকিৎসকদের গাফিলতির জেরে গর্ভাবস্থায় শিশুর মৃত্যুর অভিযোগ, উত্তেজনা কৃষ্ণনগর জেলা হাসপাতালে

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

পাইলট হয়ে মায়ের স্বপ্নপূরণ ছেলের, চিরন্তন সম্পর্কের ভিডিও ভাইরাল

ব্রড পিকে তুষারধসে প্রাণ হারালেন কিংবদন্তি পর্বতারোহী নির্মল পুরজা

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন-কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?

মাথার দাম ৫০ লাখ ডলার, জঙ্গিনেতা মেজর জিয়ার শাস্তি প্রত্যাহার করছে তারেক রহমান সরকার?

নিজের হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?