ফের নিম্নচাপের সম্ভাবনা, কবে নামবে তাপমাত্রার পারদ, কী জানাল হাওয়া অফিস?

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য থেকে বর্ষা বিদায় নিয়েছে বেশ কিছুদিন হয়েছে। কিন্তু তারপরেও নিম্নচাপের প্রভাবে বাংলায় মাঝে মধ্যেই বৃষ্টি আসছে ঝেঁপে। কখনও নিম্নচাপ, কখনও ঘূর্ণাবর্তের কারণেই বৃষ্টি কিছু ছাড়ছে না। এর মধ্যেই প্রশ্ন উঠেছে বঙ্গে কবে আসবে শীত? নভেম্বর থেকে শীতের আমেজ বাংলায় বোঝা যায়। কিন্তু এখন তেমন কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হওয়া অফিস। উল্টে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণিঝড় মান্থা শক্তি ক্ষয় করে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গে। রবিবার থেকে রাজ্যের এর প্রভাব কমতে শুরু করবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কিন্তু রবিবার সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন এলাকায় আকাশের মুখ ভার। বেলা হলে পরিস্থিতির উন্নতি হবে বলে জানা যাচ্ছে। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে আজ কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সোমবার ও মঙ্গলবার রাজ্যের কোথাও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তবে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও বুধ ও বৃহস্পতিবার হালকা বৃষ্টি হতে পারে। এই দিন উত্তরবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।

একটি নিম্নচাপ কাটতে না কাটতেই পূর্ব ও মধ্য বঙ্গোপসাগরে এর একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে এর গতিপ্রকৃতি সম্পর্কে এখনও স্পষ্ট কোনও তথ্য জানানো হয়নি। এর ফলে নতুন করে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে বাংলায় কোনও প্রভাব পড়বে কিনা সেটাও কিছু জানা যায়নি। জানা যাচ্ছে, বৃষ্টি হবার কারণে মোটের ওপর অক্টোবর মাসেই উষ্ণতা খুব বেশি অনুভব করেনি কলকাতা। তবে নভেম্বরে জাঁকিয়ে ঠান্ডা পড়ার কোনও সম্ভাবনা নেই বলে জানা যাচ্ছে। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২.২ ডিগ্রি বেশি।

মহিলা বলে গ্রেফতার! আফগানিস্তানে গিয়ে চরম বিপদে জনপ্রিয় ভ্লগার

বাড়িতে ভিতর হঠাৎ রেফ্রিজারেটর বিস্ফোরণ, প্রাণ গেল একই পরিবারের ৪ সদস্যের

ময়দা না মেখেই ১০ মিনিটে তৈরি করুন দোকানের মতো চিকেন মোমো

‘Dil To Pagal Hai’ থেকে ‘Lehra do’, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে ভাইরাল বলিউডের গান

দিল্লি হাইকোর্টে জোর ধাক্কা! পানমশলা বিজ্ঞাপনী বিতর্কে আরও বিপাকে শাহরুখ, অজয়, টাইগার

আটটি চেম্বারে রমরমিয়ে ‘চিকিৎসা’, ফি ৮০০ টাকা! সোনারপুরে গ্রেফতার ‘ভুয়ো ডাক্তার’

নৃশংস! অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, লুট সোনার গহনা

‘হাস্যকর!’ ইমরান খান ইস্যুতে পাকিস্তানকে কড়া বার্তা মাইকেল হোল্ডিংয়ের

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

‘সরকারের আয়ের জন্য বাসের ভাড়া বাড়ানো উচিত,’ দাবি দিলীপ ঘোষের

পুজোর আগে ফের দুর্যোগের ভ্রুকুটি! কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি?

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন