আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্বামীজির জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে মমতা–অভিষেকের বার্তা, কী লিখলেন তাঁরা?‌

নিজস্ব প্রতিনিধি:‌ আজ স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী। আর তা নিয়ে বঙ্গবাসীকে বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বামীজির জন্মদিনকে যুবদিবস বলা হয়। আজ, সোমবার সিমলা স্ট্রিটের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রী শশী পাঁজা। বিরোধী দলের নেতারাও সেখানে পালা করে শ্রদ্ধা জানাতে যান। তবে মমতা–অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করেছেন তাতে রয়েছে বার্তা।

এদিকে আজ নিজেদের এক্স হ্যান্ডেলে স্বামীজিকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘‌স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে পালিত জাতীয় যুব দিবস উপলক্ষে আমি আমাদের দেশের দেশপ্রেমিক যুবক–যুবতীদের আন্তরিক শুভেচ্ছা জানাই। স্বামীজি বিশ্বাস করতেন যে, যুবসমাজই জাতির ভাগ্যের স্থপতি। আমাদের সরকার তাদের শিক্ষা, দক্ষতা এবং সুযোগ দিয়ে ক্ষমতায়ন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, যাতে তারা অগ্রগতির এক নতুন যুগে প্রবেশ করতে পারে। আসুন আমরা এই সংকল্প করি, ওঠো, জাগো, এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না।’‌

 

অন্যদিকে ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও স্বামীজির জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে বার্তা দিয়েছে। অভিষেক লেখেন, ‘‌স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে আমি সেই মহান আত্মার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই যার চিন্তাভাবনা ভারতের নৈতিক ও বৌদ্ধিক বিবেককে আলোকিত করে চলেছে। করুণার মধ্যে নিহিত শক্তি, যুক্তিতে স্থাপিত বিশ্বাস এবং সহানুভূতি দ্বারা পরিচালিত সেবার প্রতি তাঁর আহ্বান আজও গভীরভাবে প্রাসঙ্গিক। স্বামীজি আমাদের মনে করিয়ে দিয়েছিলেন যে, মানবতার সেবা করা হল ঐশ্বরিক সেবা করা।’‌

এখানে লক্ষ্যণীয় বিষয় হল, বিজেপি যখন স্বামীজির জন্মবার্ষিকীতেও রাজনীতি করছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনও রাজনৈতিক বার্তা দেননি। বরং স্বামীজির আদর্শকেই বার্তা হিসাবে তুলে ধরেছেন। তাই অভিষেক আরও লেখেন, ‘‌যখন বিভেদ বৃদ্ধি পাচ্ছে এবং পরিচয়কে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, তখন স্বামীজির সার্বজনীন ভ্রাতৃত্ব এবং ধর্মের মধ্যে সম্প্রীতির বার্তা চিরন্তন পথপ্রদর্শক হিসেবে দাঁড়িয়ে আছে।’‌ আজ রাজ্যজুড়ে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী পালন।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

বেলুড় বয়েজ হাই স্কুলের ডিসি সেন্টারে তুমুল উত্তেজনা, বিজেপি – তৃণমূল সংঘর্ষ

‘আইপ্যাকের লোকদের দেখলেই বেঁধে রাখুন’, কংগ্রেস কর্মীদের নিদান অধীরের

টার্গেট অভিষেক! দক্ষিণ ২৪ পরগনাতেই তিন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ