একজন করে চাকরি ও দার্জিলিঙে মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা অর্থসাহায্যর ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রকৃতির রোষে বিপর্যস্ত উত্তরবঙ্গ। ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম থেকেই তিনি পরিস্থিতির উপর নজর রাখছেন। সোমবার উত্তরবঙ্গের উদ্দেশে রওনা হওয়ার আগে বড় ঘোষণা করে গেলেন মুখ্যমন্ত্রী। জানিয়ে দিলেন দার্জিলিঙের দুর্যোগে মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা এবং পরিবারের এক জন করে সদস্যকে হোমগার্ডের চাকরি দেওয়া হবে ।

উত্তরবঙ্গের পরিস্থিতি পর্যবেক্ষণে আগেই তিনি ধূপগুড়িতে  মন্ত্রী অরূপ বিশ্বাসকে  পাঠিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবার নিজে তিনি যাবেন, এলাকা পরিদর্শন করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে পৌঁছে আগে যাবেন হাসিমারা। সেখান থেকে যাবেন নাগরকাটার দিকে। মুখ্যমন্ত্রী এদিন জানিয়েই দিয়েছেন ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে  যত দূর যাওয়া সম্ভব, তত দূর যাওয়ার চেষ্টা করবেন। উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন  রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ।  মঙ্গলবার মুখ্যমন্ত্রী যাবেন মিরিকের দিকে। টানা বৃষ্টি ও ভূমিধসে সবথেকে বেশি দার্জিলিঙে মিরিক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সমস্ত এলাকা খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী।

  উত্তরবঙ্গে বন্যা ম্যান মেড। ইচ্ছে করে জল ছেড়ে বন্যা করা হয়েছে। বিপর্যস্ত উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে ফের ডিভিসিকে দুষেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, শনিবার থেকে উত্তরবঙ্গের দিকে নজর রাখছেন। ভুটান, অসম থেকে জল ঢুকছে। ভুটানের ছাড়া জলেই ভেসেছে নাগরাকাটা। পাশাপাশি ডিভিসিকেও ফের দুষলেন তিনি। বলেছেন, মাইথন, পাঞ্চেত থেকে ক্রমাগত জল ছাড়া হচ্ছে। দুর্গাপুর ব্যারেজ দিয়ে জল ছাড়া হচ্ছে। এরফলে ভেসে যাচ্ছে বাংলা। তিনি বলছেন, সব জল কেন শিলিগুড়ি, কালিম্পংয়ে এসে পড়ছে? এই ধরনের ঘটনা দুঃখজনক। পর্যটকদের উদ্ধার করা নিয়ে তিনি বলেছেন, পর্যটকদের ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। কিছু পর্যটকদের ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে। ৪৫টা ভলভো বাসে করে নিয়ে আসা হচ্ছে। উত্তরবঙ্গের যাওয়া পর্যটকদের দায়িত্ব বাংলার। সেখানে যাওয়া পর্যটকদের কাছ থেকে হোটেল মালিকরা যেন টাকা না নেন সেই বিষয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দরকার হলে সেই টাকা মেটাবে সরকার। এই পরিস্থিতির মধ্যে কোনওভাবে বিপদে যেন পর্যটকরা না পড়েন সেদিকে খেয়াল রাখার কথা বলা হয়েছে।

ভাণ্ডারার পর প্লাস্টিকে ভরল শ্রাবণী মেলার চত্বর, ঝাঁটা হাতে পরিচ্ছন্নতার বার্তা পুলিশের

ধর্ষণ মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ‘তহেলকা’র প্রতিষ্ঠাতা তরুণ তেজপালের

‘পরিবার দেউলিয়া, বেঁচে থাকতে ‘সি’ গ্রেড ছবিতে অভিনয়’, দুঃখ ভরা কাহিনি বাঙালি অভিনেত্রীর

গাছ থেকে ঝুলছে যুবকের দেহ, খুন না আত্মহত্যা, চাঞ্চল্য বালুরঘাটে

কলকাতা বিমানবন্দরে উদ্ধার কোটি টাকার সোনার গহনা, হিরের আংটি, গ্রেফতার ১

জেলে ভাইকে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যু উত্তরপ্রদেশের গ্যাংস্টার আতিক-পুত্রের

প্লাস্টারের ব্যবস্থা নেই, ভাঙা পায়ে কার্ডবোর্ড বেঁধে চিকিৎসা সরকারি হাসপাতালে! কোথায় ঘটল?   

দক্ষিণ লেবাননে বিস্ফোরণে নিহত ২ ইজরায়েলি সেনা , আহত ৪

শিল্পবান্ধব পরিবেশ তৈরি-ই লক্ষ্য, বিনিয়োগ টানতে বড় বার্তা শুভেন্দুর

জেল ভেঙে ইমরান খানকে বের করে আনতে বড় পরিকল্পনা, ইসলামাবাদ অবরুদ্ধের ডাক

অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৬, আহত একাধিক

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ভাবনায় বাংলার দুই শিল্প! চলতি মাসেই বঙ্গ সফরে নির্মলা, জানালেন শুভেন্দু

একাধিক টেবিল ফ্যান চালিয়ে শুকানো হচ্ছে লখনউ-কানপুর এক্সপ্রেসওয়ে, ভাইরাল ভিডিও