রামমন্দির উদ্বোধনে কি  যাবেন মমতা, চলছে জল্পনা  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রামমন্দির উদ্বোধনে আমন্ত্রণ পেলেও যোগ দেবে না সিপিআইএম। আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেও সনিয়া গান্ধী যাবেন কি না, তা এখনও খোলসা করেনি কংগ্রেস। তবে অনুষ্ঠানে যোগ না দেওয়ার কথা বলেছেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ কপিল সিব্বলও। বিরোধী শিবিরের একাংশ যখন প্রত্যাখ্যান করছেন রাম মন্দির  উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ সেই সময় প্রশ্ন উঠছেন বাংলার নেত্রীকে নিয়ে। মমতা বন্দোপাধ্যায় কি আদৌ রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে যাবেন? এখনও পর্যন্ত তৃণমূলের তরফ থেকে কিছু জানানো হয়নি।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে না পাওয়ার সম্ভাবনাই বেশি।  কারণ, তৃণমূল সুপ্রিম মুখে সর্বদাই শোনা যায় ,’ ধর্ম যার যার, উৎসব সবার’। তবে  নির্বাচনের আগে বিজেপি নেতৃত্ব ধর্মকে নিয়ে যে ভাবে রাজনীতি করছেন তা সমর্থনযোগ্য নয়। তাই মনে করা হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানে যাবে না মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, বাংলার বকেয়া নিয়ে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারকে বারবার আক্রমণ করেছেন তৃণমূল সুপ্রিম। তাই মমতাকে আদৌ  রামমন্দির উদ্বোধনে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে কিনা সেটা এখনও পর্যন্ত জানা যায়নি। উল্লেখ্য, রামমন্দির নিয়ে  প্রাক্তন কংগ্রেস নেতা কপিল সিব্বল বলেছেন,’পুরো রাম মন্দির নির্মাণ ইস্যুটি একটি ” শো-অফ” কারণ শাসক দলের (বিজেপি)  আচরণ এবং  চরিত্র এখন রামের মতো।‘ একথায় রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠানে যেতে অনীহা প্রকাশ করেছেন বিরোধী শিবিরের একাংশ।

দুই পা হারিয়েও হার মানেননি সুদীপ, অদম্য লড়াইয়ে আজ স্বনির্ভর রানাঘাটের যুবক

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণভাবে তাঁর সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন