ডুয়ার্সে পর্যটকদের হয়রানিতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, করলেন সতর্ক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শীতের সময় পর্যটকদের মূল আকর্ষণ হল ডুয়ার্স। আর এই সময় অভিযোগ উঠছে পর্যটকদের থেকে নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা । এবার এই ঘটনা নিয়ে আলিপুর দুয়ারে প্রশাসনিক সভা থেকে কড়া বার্তা দিলেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  বুধবার তিনি বলেন,’ পর্যটকদের থেকে অতিরিক্ত টাকা নয় ।পিকনিক স্পটে যাতে কোনও পশু আক্রমণ না করে সেটা দেখতে হবে ।’ 

সেইসঙ্গে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন,’ রাজাভাতখাওয়াতে প্রবেশ করতে গেলে কেন পর্যটকদের টাকা দিতে হবে?’ একথায় বলা যায়, পর্যটকদের থেকে অতিরিক্ত টাকা নেওয়ার ঘটনায় বেশ ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এদিন বেআইনি নির্মাণ নিয়ে  মমতা আরও বলেন, ‘ জঙ্গলের পাশে বহুতল তৈরি  করা যাবে না। এধরনের নির্মাণ হলে প্রশাসন তা প্রতিহত করবে।কোনভাবে বেনিয়ম মেনে নেওয়া হবে না। তবে কেউ যদি  বাড়িতে হোম স্টে তৈরি  করে , সেটা তার সিদ্ধান্ত। তাতে  কোনও আপত্তি নেই ।  ‘  এ বিষয়ে বন দফতরকে আরও কঠোর হতে হবে বলে এদিন নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ।

আরও পড়ুনঃ ‘টাকা চাইলে হবে FIR’ , সরকারি প্রকল্প নিয়ে কড়া হুঁশিয়ারি মমতার

উল্লেখ্য, বক্সায় হোম স্টে, রিসর্ট, হোটেল নিয়ে জটিলতা চলছে দীর্ঘদিন ধরে। একাধিক হোটেল, হোম স্টে বন্ধের নোটিশ  দেওয়া হয়েছে।   যার জেরে ভোগান্তির শিকার হচ্ছেন  পর্যটকেরা। আর সেই ইস্যু নিয়ে আলিপুরদুয়ারের প্রশাসনিক সভা থেকে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

হাওড়াগামী ট্রেনে ঘুরে বেড়াচ্ছে ইয়া বড় বিষধর সাপ, এল কোথা থেকে? আতঙ্কে যাত্রীরা

মহিলাদের টি-টোয়েন্টিতে ব্যাট হাতে বিশ্বরেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা

এনকাউন্টারে নিহত অমৃতসরে পুলিশকর্তাকে খুনে অভিযুক্ত, নেপথ্যে পাক যোগ

‘আদালতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাকি জীবন কাটবে,’ কড়া আক্রমণ দিলীপের

টেস্টের চাপে রাতে আসত না ঘুম! জানেন মায়ের হাতের কোন খাবার ছিল রোহিতের ভরসা?

করম পুজোয় জঙ্গলমহলে উৎসবের আবহ, পুরুলিয়ায় ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

মুম্বইয়ে একের পর এক পথচারীকে পিষে দিল বেপরোয়া গতির BMW, ঘটনাস্থলেই নিহত ৩

ইরানের হুমকির পরে ছুটি কাটছাঁট করে হোয়াইট হাউসে ফিরলেন ট্রাম্প, বড় পদক্ষেপ?

সাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে রবি সকাল থেকেই তুমুল দুর্যোগ, জারি হলুদ সতকর্তা

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

এশিয়ান গেমসের শুরুতেই ঘরে এল পদক, শুটিংয়ে রুপো জিতল ভারত

নিচু জাত বলে মানসিক হেনস্থা? ছেলের মৃত্যু নিয়ে বিস্ফোরক IIT বম্বের মৃত পড়ুয়ার বাবা

মাথার দাম ছিল ৩০ লক্ষ টাকা, বারাণসীতে পুলিশের গুলিতে খতম শীর্ষ মাও নেতা