হাওড়ায় সিলিন্ডার বিস্ফোরণ, শিশু-মহিলা মিলিয়ে জখম অন্তত ১১

শিশু ও মহিলা মিলিয়ে আহত হয়েছেন ১১ জন। আহতদের ভর্তি করা হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ও  উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের সিলিন্ডার বিস্ফোরণের (CYLINDER BLAST) ঘটনা। জানা গিয়েছে, হাওড়ার শ্যামপুরে একটি বাড়িতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। মর্মান্তিক এই দুর্ঘটনায় আহত অন্তত পক্ষে ১১ জন। এঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

বুধবার দুপুর ১টা নাগাদ ভয়াবহ এই দুর্ঘটনার ফলে শিশু এবং মহিলা মিলিয়ে আহত হয়েছেন ১১ জন। আহতদের ভর্তি করা হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ও   উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। হাসপাতাল সূত্রের খবর, এঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে, এলাকার বাসিন্দা অশোক মণ্ডলের বাড়িতে একটি সিলিন্ডার আনা হয়েছিল। তা সংযোগ করা হয়েছিল একটি ওভেনের সঙ্গে। সিলিন্ডার থেকে গ্যাস লিক হচ্ছিল। পাশেই একটি উনুনে রান্না হচ্ছিল। ঠিক সেই সময়েই সিলিন্ডার বিস্ফোরণ হয়।

স্থানীয় সূত্রে খবর, ওই বাড়ির ৫ সদস্য সহ ১১ গ্রামবাসী আহত। গুরুতর জখম হয়েছেন বাড়ির সদস্যরাই। তাঁদের মধ্যে ২ জন শিশু, ২ মহিলা এবং ১ জন পুরুষ। গুরুতর জখমদের উলুবেড়িয়া হাসপাতালে চিকিৎসা করার পরে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, ভয়াবহ বিস্ফোরণের ফলে ওই বাড়িতেও আগুন লেগে যায়। গ্রামবাসীদের চেষ্টায় আগুন নেভানো হয়। তারপরে ওই সিলিন্ডারটিকে ফেলে দেওয়া হয় এলাকার একটি পুকুরে। ঘটনাস্থলে ছুটে গিয়েছিল স্থানীয় পুলিশ।

আগামী বছর আইপিএলে খেলবেন ধোনি? ভিতরের তথ্য ফাঁস করলেন চেন্নাইয়ের খেলোয়াড়

এবার অজয়ের নতুন শত্রু জয়দীপ আহলাওয়াত, প্রকাশ্যে ‘দৃশ্যম ৩’ ট্রেলার

মদ খেলে মিলবে না দেবী দুর্গার দর্শন, নিদান চক্রবেড়িয়া সার্বজনীন পুজো কমিটির

চুঁচুড়ায় নার্সিংহোমে চরম অব্যবস্থা, অভিযানে গিয়ে পরিষেবা বন্ধ করল স্বাস্থ্য দফতর

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

পুনরায় চালু হল দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কলকাতা-বাঁকুড়া সরকারি ভলভো বাস পরিষেবা

জ্বালানির জ্বলুনি, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছাড়াল ১০০ ডলার

সেনসাসের কাজ শেষ না হওয়া পর্যন্ত বদলি নয়! শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল বিকাশ ভবন

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

বাগবাজার সার্বজনীনের পুজো হবে? কলকাতা হাইকোর্টের রায়ের অপেক্ষায় উদ্যোক্তারা

একদিকে মিলছে দেহ! অন্যদিকে প্রিয়জনদের ফেরার অপেক্ষা, নেপালে মৃত বেড়ে ১৩৬৫

দিল্লির ওখলায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ৪

ব্যাঙ্কের সিন্দুকে রাখা ১৮ কোটির জাল নোট! PNB ম্যানেজারকে গ্রেফতার করল NIA