নন্দীগ্রামে গুলিবিদ্ধ যুবকের দেহ উদ্ধার

তবে কী কারণে এই খুন? তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।

Share:

নিজস্ব প্রতিনিধি: নন্দীগ্রামে গুলিবিদ্ধ এক যুবকের দেহ (Dead Body) উদ্ধার হল। বুধবার সকালে গুলিবিদ্ধ যুবকের মৃতদেহ উদ্ধার হয় নন্দীগ্রাম (Nandigram) ১ নম্বর ব্লকের ৪ নম্বর অঞ্চলের ডি জামতলা এলাকায়। তবে কী কারণে এই খুন? তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে নিহত যুবকের নাম দিব্যেন্দু মণ্ডল (Dibyendu Mondal)। ‌৪২ বছর বয়স তাঁর। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে নন্দীগ্রামের ডি জামতলা এলাকায় শ্যুট আউটের ঘটনা ঘটে। রাতে গুলির শব্দে এলাকায় আতঙ্ক তৈরি হয়েছিল। তবে সেই গুলি কাকে লক্ষ্য করে, বা গুলিতে কেউ নিহত হয়েছেন কি না তা রাতে জানা যায়নি। তবে রাত পেরোতেই বুধবার সকালে দেখা যায় ওই এলাকায় বাড়ির পাশে পড়ে রয়েছে দিব্যেন্দু মণ্ডলের দেহ। মৃত যুবকের পরিবারের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় দিব্যেন্দু কাজে বেরিয়েছিলেন। রাতে ফিরে না আসায় খোঁজ খবর শুরু করা হয়। হঠাৎ স্থানীয় বাসিন্দারা মাঝরাতে গুলির শব্দ শুনতে পান। বুধবার দেহ উদ্ধারের পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে নিয়ে গেলে চিকিৎসক জানিয়ে দেন দিব্যেন্দুর মৃত্যু হয়েছে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশ তমলুক জেলা হাসপাতালে পাঠিয়েছে।

স্থানীয় মানুষজন জানিয়েছেন, নিহত যুবকের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। তাঁর বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে নন্দীগ্রাম থানার পুলিশ। কী কারণে ওই যুবককে খুন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। খুনের পিছনে কে বা কারা জড়িত রয়েছে তাও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

চিকেন-মাটন-মাছ নয়, জামাইষষ্ঠীতে বানান গন্ধরাজ ডিমের কোর্মা

ম্যাচ শেষে অপূর্ণ ইচ্ছা জানিয়ে কেঁদেছিলেন অঝোরে, মা’কে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

আরজি কর কাণ্ডে নয়া মোড়! পানিহাটি শ্মশানে পৌঁছল সিবিআই

মাংস নয়, এঁচোড়েই জমবে ভুরিভোজ! বানিয়ে নিন সুস্বাদু রেসিপি

সব্যসাচী দত্তের ৫ টি অ্যাকাউন্ট ফ্রিজ! স্ত্রী ‘বেপাত্তা’ হতেই কী বড় পদক্ষেপ ইডি-র?

আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিকের পর অঝোরে কাঁদলেন মেসি

জেলায় জেলায় উপচে পড়া ভিড়, বাড়ল ‘জনকল্যাণ শিবির’-এর সময়সীমা

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

‘সাই বাবা ও মা ভবানীর দিব্যি খেয়ে বলছি…’ বিদ্রোহী সাংসদদের সতর্ক করলেন সঞ্জয় রাউত

ঝুঁকল পুষ্পা! জঙ্গলমহলের দোর্দণ্ডপ্রতাপ মাওনেত্রীর আত্মসমর্পণ

ইংল্যান্ডের হয়ে টেস্ট অভিষেক হতে চলা ক্রিকেটারের সঙ্গে দেখা করলেন কোহলি