হাতির হানায় মৃত্যু, ৫ লাখ টাকা আর্থিক সাহায্য ঘোষণা প্রশাসনের

প্রশাসনের তরফে ওই ব্যক্তির পরিবারকে ৫ লাখ টাকা আর্থিক সাহ্যের ঘোষণা করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতির (Elephant) হামলায় মৃত্যু (Death) হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার (Alipurduar) শহরতলি এলাকায় দমনপুর হাট এলাকায়। রবিবার (Sunday) ওই ব্যক্তির দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। প্রশাসনের তরফে ওই ব্যক্তির পরিবারকে ৫ লাখ টাকা আর্থিক সাহ্যের ঘোষণা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম বিক্রম কুজুর। ৫০ বছর বয়স তাঁর। আলিপুরদুয়ার শহরতলি এলাকায় দমনপুর হাট সংলগ্ন বীরসা লাইনের বাসিন্দা ছিলেন বিক্রম। রবিবার বাড়ির সামনে থেকেই ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়। মৃত ব্যক্তির পরিবার সূত্রে জানা গিয়েছে, বিক্রম কুজুর কাশ্মীরে শ্রমিকের কাজ করতেন। দিন পনের আগে আলিপুরদুয়ারে নিজের বাড়িতে ফেরেন তিনি। শনিবার রাতে খাওয়া দাওয়া করে বাড়িতে শুয়ে পড়েছিলেন। গভীর রাতে বাড়ির সামনে শৌচকর্ম করার জন্য বের হন তিনি। সেই সময় একটি হাতি আচমকা তার উপর হামলা চালায়। দাঁতালের সেই হানার জেরে মাটিতে লুটিয়ে পড়েন বিক্রম। কিছুক্ষণের মধ্যে তাঁর মৃত্যু হয়। ৫০ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবারে।

অন্যদিকে ঘটনার খবর দেওয়া হয় স্থানীয় থানায়। খবর পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় পরিবারের পাশে দাঁড়িয়েছে প্রশাসন। ইতিমধ্যে মৃতের পরিবারকে ৫ লাখ টাকা আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করা হয়েছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের তরফে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ডিএফডি (ওয়েস্ট) পারভিন কাশোয়ান বলেন, ‘হাতির হামলায় একজনের মৃত্যু হয়েছে। মৃতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।’

সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত খুনের হুমকি, অভিযোগ নিয়ে পুলিশে দ্বারস্থ অস্কার ব্রুজো

গোমাংস রান্না করায় ভাড়াটের উপরে চড়াও, কানাডায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভুত মালকিন

‘মমতার দেওয়া প্রতীকে জিতে দালালি করছে’, ঋতব্রতকে বেনজির আক্রমণ কল্যাণের

বাবা ব্যস্ত সম্মেলনে, ব্রিকস বাজার ঘুরে দেখলেন মাসুদ কন্যা জহরা

কঙ্গোতে ভয়াবহতা! ইবোলা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়াল সাত হাজার, মৃত্যু ৩,০০০ জনের

ক্যালিফোর্নিয়ায় ভারতীয় বংশোদ্ভূত তরুণীকে তাড়া করে খুন, আত্মঘাতী অভিযুক্ত-ও

‘ভারত সবাইকে নিয়ে চলতে চায়,’ ব্রিকস সম্মেলনে বার্তা মোদির

এটিএম থেকে টাকা তুলে প্রতারণা! কলকাতায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার দিল্লি পুলিশের

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ নাম না করে মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

সামনেই দুর্গাপুজো তার আগে পুরীগামী একাধিক ট্রেন বাতিল, বিপাকে পর্যটকরা

দুই মেয়েকে যৌন হেনস্থা, গ্রেফতার পাষণ্ড বাবা, চাঞ্চল্য বারুইপুরে

সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ, দুর্গাপুজোর আগেই বাড়ছে মদের দাম়

‘বৈভবের মতো খেলোয়াড় কবে পাব?’, PCB-কে তুলোধনা প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রমের