বাড়ি ভেঙে ঘুমন্ত বৃদ্ধকে পিষে মারল হাতি, আর্থিক সাহায্যের ঘোষণা বনদফতরের

ঘরের মধ্যে ঘুমাচ্ছিলেন গৃহকর্তা। আচমকা একটি হাতি এসে বাড়ি ভেঙে ভিতরে ঢুকে পিষে মারল তাঁকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘরের মধ্যে ঘুমাচ্ছিলেন গৃহকর্তা। আচমকা একটি হাতি এসে বাড়ি ভেঙে ভিতরে ঢুকে পিষে মারল তাঁকে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার বারোপেটিয়া গ্রাম পঞ্চায়েতের দেউনিয়া পাড়ায়। এই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া এলাকায়। ইতিমধ্যে মৃত বৃদ্ধের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বনদফতরের তরফে হাতির হানায় মৃত ব্যক্তির পরিবারকে ৫ লাখ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম নীলকান্ত ওঁরাও। জলপাইগুড়ির বারোপেটিয়া গ্রাম পঞ্চায়েতের দেউনিয়া পাড়ার বাসিন্দা তিনি। অন্যান্য দিনের মতো শুক্রবার রাতে নিজের বাড়িতে ঘুমাচ্ছিলেন নীলকান্ত। শুক্রবার গভীর রাতে একটি দাঁতাল আচমকা ওই ব্যক্তির বাড়িতে ঢুকে পড়ে। ঘর ভেঙে ভিতরে ঢুকে নীলকান্ত ওঁরাওকে পিষে দেয় হাতিটি। শনিবার সকালে স্থানীয়রা দেখেন বাড়ি ভেঙে গিয়েছে নীলকান্তবাবুর। সেই ভাঙা বাড়িতেই পড়ে রয়েছে গৃহকর্তার দেহ।

অন্যদিকে এই ঘটনার খবর পৌঁছয় বৈকন্ঠপুর বন বিভাগের বেলাকোবা রেঞ্জে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বেলাকোবা রেঞ্জের বনকর্মী ও পুলিশ। দেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় মৃত পরিবারের পাশে দাঁড়িয়েছে বনদফতর। ইতিমধ্যে বনদফতরের তরফে মৃতের পরিবারকে ৫ লাখ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে। বনদফতর সূত্রে জানা গিয়েছে, তিস্তা নদীর চরে গত দু’দিন ধরে আশ্রয় নিয়েছে একদল দাঁতাল। সেই দল থেকে এক হাতি দলছুট হয়ে দেউনিয়া পাড়া গ্রামে ঢুকে পড়ে। রাতে একাধিক বাড়িতে ভাঙচুর চালানোর পর নীলকান্ত ওঁরাওয়ের বাড়িতে হানা দেয়।

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ